ইরানের নার্গিস মোহাম্মদির মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৩ পিএম, ৬ ডিসেম্বর ২০২৪ শুক্রবার
নার্গিস মোহাম্মাদি
ইরানের শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার আন্দোলন কর্মী নার্গিস মোহাম্মাদিকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বলেছে, তাকে কখনোই কারাদণ্ড দেওয়া উচিত হয়নি।
এর আগে ইরান নার্গিস মোহাম্মাদিকে চিকিৎসার জন্য কারাদণ্ডাদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করে মুক্তি দেয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, তার শারিরীক অবস্থা এখনও গভীরভাবে উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে তাকে আটকে রাখা একেবারেই ঠিক হয়নি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘নার্গিসের স্বাস্থ্যের অবনতি ইরানি শাসকদের নির্যাতনের সাক্ষ্য দেয়। আমরা আবারো নার্গিস এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’
৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে ইরানে কারারুদ্ধ রয়েছেন। ইরানি নারীদের জন্য বাধ্যতামূলক ড্রেস কোড এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
নার্গিসের আইনজীবী মোস্তফা নিলি এক্স-এ লিখেছেন, ইরানের সরকারি কৌঁসুলি ডাক্তারের পরামর্শের ভিত্তিতে নার্গিস মোহাম্মদির জেলের সাজা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এবং কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
নার্গিস মোহাম্মদি ইরানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেন। সে সময় কারাগারে থাকায় তার সন্তানরা তার পক্ষে পুরস্কারটি সংগ্রহ করে।
এদিকে, নরওয়েজিয়ান নোবেল কমিটিও নার্গিস মোহাম্মদিকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র











