এই শীতে খাবেন পুষ্টিগুণে ভরা ব্রকোলি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ পিএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার
ইদানিং দেশে শীতের সব্জির মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে ব্রকোলি। ফুলকপির মতো দেখতে হলেও স্বাদে ফুলকপির চেয়েও স্বাদ। পুষ্টিবিদদের মতে, ব্রকোলির পুষ্টিগুণও ফুলকপির চেয়ে বেশি। এই সব্জিতে জল বেশি থাকায় শীতে শরীরের পক্ষেও উপকারী ব্রকোলি।
সালাদ থেকে শুরু করে ফ্রায়েড রাইস বা চাউমিনেও ব্রকোলি দেওয়ার রীতি আছে। নিরামিষ তরকারিতেও ব্রকোলির ব্যবহার রয়েছে। ভিটামিন কে, আয়রন, পটাশিয়াম সমৃদ্ধ ব্রকোলিতে ফ্যাট প্রায় থাকে না বললেই চলে। তাই ডায়েটেশিয়ানদেরো বেশ পছন্দের এই সব্জি।
ডায়েটে ব্রকোলি থাকলে কোন কোন দিক থেকে আপনি লাভবান হতে পারেন জানেন? রইল সে সবের হদিশ।
ব্রকোলিতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভনয়েড, লিউটেন, ক্যারোটিনয়েড, বিটা-ক্যারোটিন-সহ উচ্চ মানের নানা অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় ডায়েটেশিয়ানদের কাছে এটি খুব জনপ্রিয়। রোগ প্রতিরোধে এই সব্জি বিশেষ ভূমিকা পালন করে। অ্যান্টিঅক্সিড্যান্টের কারণে প্রাকৃতিক ডিটক্স হিসেবেও কাজ করতে পারে
ক্যালোরি কম থাকায় ওজন বাড়ার কোনও সুযোগই দেয় না এই সব্জি। এতে জলের পরিমাণ প্রায় ৯০ শতাংশ। শরীরে জলের ভারসাম্য ধরে রাখতে তাই বিশেষ উপকারী এই সব্জি।
ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম, ক্যালশিয়াম থাকায় এই সব্জি হাড়ের জোর বাড়াতেও কাজে আসে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ব্রকোলি।
পটাশিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদরোগ প্রতিরোধে কাজে আসে এই সব্জি।
এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও কেমফেরল শরীরে অ্যালার্জির হানা রুখে দেয়।
ব্রকোলির গ্লুকোরাফানিন ক্ষতিগ্রস্ত ত্বকের টিস্যু মেরামত করতে কাজে আসে।
রক্ত সঞ্চালন ও সংবহনে বিশেষ ভূমিকা পালন করে ব্রকোলি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








