এক বিকেলে থেমে গেল তিনটি ছোট্ট জীবন
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
শুক্রবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের ছোট্ট গ্রামটিতে শিশুরা খেলছিল উঠানে। হাসির শব্দে ভরে ছিল চারপাশ। কেউ জানত না, এই হাসিই হবে শেষ হাসি তিন শিশু সুমাইয়া (৫), হাবীবা (৬) আর জান্নাতের (৫)। তারা তিনজনই একে অপরের আত্মীয়।
সুমাইয়া আকতারের বাবার নাম মো. রাজু, হাবীবা আকতারের বাবা মো. কালু ও জান্নাত আকতারের বাবার নাম মো. নাসের।
সন্ধ্যার দিকে ৩ শিশুর নিথর দেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খেলার ছলে তারা গিয়েছিল পাশের পুকুরপাড়ে। কেউ বুঝে ওঠার আগেই নিস্তব্ধ হয়ে যায় আকাশ-বাতাস। কিছু সময় পর না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খুঁজতে থাকেন। হঠাৎ কারও চোখে পড়ে পুকুরের পানিতে ভাসছে তিনটি নিথর দেহ। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়ে চারপাশ।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে উত্তর পারুয়া গ্রামের স্থানীয় একটি পুকুরে পড়ে তারা মারা যান।
একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। গ্রামের প্রতিটি ঘরে যেন একটিই প্রশ্ন— কেন এমন হলো?
মা-বাবারা নির্বাক, কেউ কথা বলতে পারছেন না। যাদের কোলে একটু আগেও সন্তানরা হাসছিল, সেই কোল আজ খালি।
পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন হৃদয়বিদারক ঘটনা পারুয়ায় অনেক দিন দেখিনি। তিনটি নিষ্পাপ শিশুর মৃত্যুতে আমরা সবাই শোকে ডুবে আছি।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর বিষয়টি কেউ জানায়নি।
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





