ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৮:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

এনবিআর থেকে নীলফামারীর একশ’ ছাত্রী পেল বাইসাইকেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারী জেলায় আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে নীলফামারী সদর, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার একশ’ ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার সকালে কিশোরগঞ্জ উপজেলার নিতাই উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন।
নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের  সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (কর নীতি) এ কে এম বদিউল আলম, যুগ্ম-সচিব (প্রথম সচিব, শুল্ক ও ভ্যাট প্রশাসন) মো. ঈদতাজুল ইসলাম, জেলার পুলিশ সুপার মো. গোলাম সবুর, রংপুর অঞ্চলের কর কমিশনার মো. আব্দুস সবুর খান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার ডা. নাহিদা ফরিদী প্রমুখ।
রংপুর অঞ্চলের কর কমিশনার মো. আব্দুস সবুর খান জানান, তৃণমূল পর্যায়ে নারী শিক্ষা বিস্তারে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে নীলফামারী সদর, সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার একশ’জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।