এবার রাজনীতিতে জোলি
আপডেট: ০১:৩৭ পিএম, ৫ নভেম্বর ২০১৪ বুধবার
ডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কম,
মিস্টার এন্ড মিসেস আয়ার খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রাজনীতিতে আসছেন। সম্প্রতি রাজনীতিতে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মার্কিনিরা যখন মধ্যবর্তী নির্বাচন নিয়ে ব্যস্ত ঠিক তখন জোলি এমন সম্ভাবনার কথা জানালেন।
জোলি রাজনীতি, কূটনীতি বা জনসেবার মধ্যে যেকোনো একটিতে নিজেকে ভবিষ্যতে জড়াতে চান। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে এমনটাই বলা হয়েছে।
আগে থেকে জনকল্যাণে নিয়োজিত এই জনপ্রিয় অভিনেত্রী ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে বলেন, ‘আপনি যখন মানবসেবায় নিয়োজিত, তখন রাজনীতির বিষয়টিও আপনাকে বিবেচনায় নিতে হবে।’ সঙ্গে যোগ করেন, ‘আপনি যখন সত্যিই বড় ধরনের পরিবর্তন আনতে চান, তখন আপনার দায়-দায়িত্বও থাকতে হবে। তবে সত্যি কথা বলতে, কোন ভূমিকায় আমি সবচেয়ে ভালো করব, সেটা আমিও জানি না।’
রাজনীতি, কূটনীতি বা জনসেবার মধ্যে কোনটি বেছে নিতে চান—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ‘টম্ব রাইডার’খ্যাত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি যে কোনোটা বেছে নিতে পারি।’
২০১২ সাল থেকে জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি। মানবকল্যাণে কাজের স্বীকৃতি হিসেবে গত বছর তিনি সম্মানসূচক অস্কার পেয়েছেন। যৌন সহিংসতা বন্ধে কাজের জন্য ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্যালেসে জোলিকে পুরস্কৃত করেন।
বসনিয়া যুদ্ধকে উপজীব্য করে জোলি ২০১১ সালে ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এর মাধ্যমে পরিচালক হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে।
০৫.১১.২০১৪
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার











