এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যার মামলায় প্রেমিকের জামিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০১ পিএম, ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার
জান্নাতুল নওরিন। ফাইল ছবি।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া খুলনার ত্রাস খ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার (২২) আত্মহত্যার প্ররোচনার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন প্রেমিক প্লাবন ঘোষ। তিনি ঘোষ ডেইরি মালিকের ছেলে।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আসামি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক রেজাউল করিম চৌধুরী শুনানি শেষে জামিনের আবেদন মঞ্জুর করেন।
গত ৩ মার্চ দিবাগত রাতে গুলশানের সুবাস্তু টাওয়ারের বাসায় প্রেমিক প্লাবন ঘোষের সঙ্গে অভিমান করে এশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। গত ৪ মার্চ ভবনের নবমতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ৫ মার্চ প্লাবনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন এশার মা ও এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহার।
মামলা সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর গত ৮ মার্চ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান প্লাবন ঘোষ। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় উচ্চ আদালতের নির্দেশে আজ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন প্লাবন।
এদিন আসামির পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক জামিন শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘প্লাবন ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। তার জন্ম ২০০৫ সালের ২৯ সেপ্টেম্বর। বয়স ১৬ বছর ৬ মাস। সে একজন নাবালক। সেজন্য জামিন পেতে পারে। তাছাড়া তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই। অভিযোগের সঙ্গে সম্পৃক্ত এ মর্মে এজাহারে বর্ণনা নাই। ঘটনার সময় কিংবা এর অব্যবহিত পূর্বে ভিকটিমের মঙ্গে ছিলও না।’
শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় প্লাবনের জামিনের আদেশ দেন।
উল্লেখ্য, খুলনার জলিল টাওয়ারের মালিকের ম্যানেজার খালিদ হত্যা মামলায় ২০০৪ সালের ১০ এপ্রিল মধ্যরাতে খুলনা জেলা কারাগারে আলোচিত এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর করা হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






