এশিয়া কাপের সেমিতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ২৬ জুলাই ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
নারী এশিয়া কাপের ফাইনালের ওঠার লক্ষ্যে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
গ্রুপ ‘এ’ থেকে সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। অন্যদিকে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমির টিকিট কাটে বাংলাদেশ।
প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হারলেও থাইল্যান্ডকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। এরপর সেমিতে ওঠার জটিল সমীকরণে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় টাইগ্রেসরা।
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। এ পর্যন্ত মাত্র তিনটি জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এরপরও গত দুই বছরের পারফরমেন্সের কারণে ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।
গত দুই বছরে বেশ কিছু ম্যাচে ভারতের কাছে হারার আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাংলাদেশ। যা ভারতকে হারানোর জন্য টাইগ্রেসদের অনুপ্রেরণা দিচ্ছে।
বোলিংয়ে ধারাবাহিক পারফরমেন্স করছেন রাবেয়া খাতুন এবং নাহিদা আক্তার। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ওপেনার মুর্শিদা খাতুনের পারফরমেন্সের উপরও নির্ভর করবে বাংলাদেশ।
নিজেদের সর্বশেষ ১০ ম্যাচে জ্যোতি ২৩৬ রান এবং মুর্শিদা ৮ ম্যাচে ২০৮ রান করেছেন। আর রাবেয়া ৯ ম্যাচে ১৪ উইকেট এবং নাহিদা ১০ ম্যাচে ১৩ উইকেট শিকার করেন।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা






