ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:২২:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ঐক্যবদ্ধভাবে নাশকতা প্রতিহত করতে হবে : রওশন

আপডেট: ০২:১৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৫ রবিবার

Rowshonস্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : হরতাল-অবরোধের নামে সন্ত্রাস,নাশকতা ও সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় রওশন এরশাদ। তিনি বলেন, এভাবে একটা দেশ চলতে পারে না। নাশকতা বন্ধে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা নিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নাশকতা প্রতিহত করতে হবে। রোববার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ আহ্বান জানান রওশন এরশাদ। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, সন্ত্রাস-নাশকতা গণতন্ত্রের কোনো পর্যায়ে পড়ে না। এটা গণতান্ত্রিক অধিকার হতে পারে না। পরীক্ষার মধ্যে হরতাল না দিয়ে বরং অবরোধ শিথিল করতে পারতো। আমরা সেটাই আশা করেছিলাম,কিন্তু তিনি তা করেননি। এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশের ভবিষত শিক্ষার্থীরা।তাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো। ০১.০২.২০১৫