ওজন কমা নির্ভর করছে নিজের ওপর
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৫৯ পিএম, ১৮ মার্চ ২০১৮ রবিবার
দিনে দিনে সাথির ওজন বেড়েই চলেছে। এটা-ওটা করে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না নিজেকে। তাই যে যা বলছে তাই করার চেষ্টা করছে সে। কিন্তু হায় কাজের কাজ কিছুই হচ্ছে না। হতাশ সাথি।
চিকন হতে সকলেই চায়। তবে এত দিনে আমরা এটাও বুঝে গিয়েছি ব্যাপারটা যতটা সহজ ভাবা হয়, মোটেও ততটা নয়। ওজন কমানোর চেষ্টা করেও মাঝপথে হাল ছেড়ে দেন অনেকেই। কেন বলুন তো কেউ কেউ পারেন আর বাকিরা পারেন না? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর অনেকটাই নির্ভর করছে আপনার ধরনের ওপর।
নিউট্রিশনিস্টরা জানাচ্ছেন, দিনে অল্প অল্প করে ৬ বার খেতে পারলেই কেল্লাফতে। যতবার খাবেন বার বার সেই ক্যালোরি ঝরাতে শরীরের তত বেশি এনার্জি প্রয়োজন হবে। শরীর এতে যেমন রক্তে শর্করার মাত্রা কমে, তেমনই কোলেস্টেরলের মাত্রাও কমে। আর তার সঙ্গেই বেড়ে যায় মেটাবলিজমের মাত্রা। যা স্বাভাবিক ভাবে ওজন কমাতে সাহায্য করে।
কিন্তু যদি দিনে তিন বার খাওয়া হয়, তা হলে খিদে অনেক বেড়ে যায়। ফলে খিদের সঙ্গে তাল রাখতে বেশি খাওয়া বা মিষ্টি, ভাজা জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। যদিও এই বিষয়ে একমত নন সব নিউট্রিশনিস্টরা।
একদল যেমন মনে করেন দিনে ৬ বার অল্প অল্প করে খাওয়া ও মিড মিল স্ন্যাকসের মধ্যেই লুকিয়ে রয়েছে ওজন কমানোর রহস্য, অন্য দলের মতে কত বার খাচ্ছি তার উপর নির্ভর করে না কিছুই। দিনে তিন বার খেয়েও একই পরিমাণ ক্যালোরি ঝরানো যায়। পুরোটাই নির্ভর করছে এক্সারসাইজের ওপর। আর নিয়মও সকলের জন্য এক নয়। কেউ যেমন ৬ বার খেয়ে ওজন কমাতে পারেন, কারও ক্ষেত্রে তাড়াতাড়ি ওজন কমে দিনে ৩ বার খেয়েই। আমাদের বুঝতে হবে কোনটা নিজেদের জন্য সুবিধাজনক এবং কোন প্রক্রিয়ায় বেশি ভাল ফল পাচ্ছেন। সেই অনুযায়ী বেছে নিতে হবে নিজের ওয়েট ম্যানেজমেন্ট প্ল্যান।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








