ওটিপি কোড নিয়ে বিকাশ-রকেটের টাকা আত্মসাৎ, নারী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২২ পিএম, ২৬ মে ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূলহোতা সুখি আক্তারকে (৩০) আটক করেছে র্যাব-২।
শুক্রবার (২৬ মে) সকালে এ তথ্য জানিয়েছেন র্যাব-২ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. ফজলুল হক।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইনে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনা বেড়েছে। এক ধরনের অসাধু চক্র দীর্ঘদিন ধরে বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারক চক্রটি প্রথমে হ্যালো, বিকাশ থেকে রুমি (ছদ্মনাম) বলছি। বিকাশ অ্যাকাউন্ট আপগ্রেডের কাজ চলছে, বিকাশ থেকে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড (ওটিপি) এসএমএস করা হয়েছে। কোডটি আমাকে দিন। অন্যথায় আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
তিনি বলেন, এভাবে প্রতারণা করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিকাশ হ্যাকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এ চক্র। এ ঘটনার মূল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র্যাব-২ ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুখি আক্তারকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনিসহ চক্রের অন্য সদস্যরা মিলে মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলেন। তার দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আটক সুখি আক্তারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





