ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২:১৩:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ওবামার ভুলেই জঙ্গিদের উত্থান: হিলারি

আপডেট: ০১:০৬ পিএম, ১৩ আগস্ট ২০১৪ বুধবার

327ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মন্তব্য করেন ওবামার ভুল পররাষ্ট্রনীতির কারণেই সিরিয়া ও ইরাকে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে।।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতিরও কঠোর সমালোচনা করেছেন তিনি। গতকাল রোববার দেওয়া এক সাক্ষাত্কারে হিলারি ক্লিনটন বলেন, ইসলামি জঙ্গিদের হুমকি মোকাবিলা করার মতো শক্তি ওবামার নেই। তিনি বলেন, শক্তিশালী জাতির দরকার সুসংগঠিত নীতি। নির্বোধ কর্মকর্তা দিয়ে সুসংগঠিত জাতি গঠন করা যায় না। বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আইএনএনএসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উত্খাত করতে যখন বিরোধীরা সহিংসতা শুরু করে, তখন ওবামা অনেকটাই চুপচাপ ছিলেন। মনে হয়েছিল তিনি ঘটনাকে এড়িয়ে যেতে চান। এটি তাঁর বড় ব্যর্থতা। হিলারি বলেন, আসাদের বিরোধীরা ছিলেন ইসলামপন্থী, জঙ্গিবাদী। তাদের দমন করতে ওবামার ব্যর্থতা বড় ধরনের শূন্যতা তৈরি করেছে। আর এ কারণেই জিহাদিরা মাথাচাড়া দিয়ে উঠছে। সম্প্রতি ইরাকের উত্তরাঞ্চলের আরবিল শহরের কাছে সুন্নি কট্টরপন্থীদের সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ১১.০৮.২০১৪