ওয়ারী লকডাউন চিত্র: কারো হুমকি, কারো অনুরোধ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
করোনার সংক্রমণ রোধে ২১ দিনের জন্য গতকাল শনিবার লকডাউন করা হয়েছে রাজধানীর ওয়ারীকে। নিয়ম অনুযায়ী ওই এলাকায় থেকে কেউ প্রবেশ বা বের হওয়ার কথা নয়। কিন্তু ওই এলাকা থেকে বেশিরভাগ লোককেই খাতায় নাম লিখে বা অনুরোধ করে বের হচ্ছেন। আবার ‘উচ্চ পদস্থ’ সরকারি কর্মকর্তারা হুমকি দিয়ে এলাকা থেকে বেরিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা।
আজ রবিবার (০৫ জুলাই) সকালে ওয়ারী ঘুরে দেখা গেছে, এলাকার প্রত্যেকটি প্রবেশপথ বন্ধ রয়েছে। সেগুলোতে বাঁশের বেড়ার ওপর কাপড় টানিয়ে দেওয়া হয়েছে। কাপড়ের ফাঁক দিয়ে বাইরে থেকে অনেকে সিগারেট আনিয়ে নিচ্ছেন। জরুরি চলাচলের জন্য খুলে রাখা হয়েছে হট কেক গলি এবং ওয়ারী থানার পাশে র্যাংকিং স্টিট। ওই রাস্তা দিয়ে হাসপাতালের রোগীরা প্রবেশ করছেন। তবে রোগীরা কোনও ধরনের সামাজিক দূরত্ব মানছেন না।
সেখানে কর্তব্যরত ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর আসাদ বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি। এলাকাবাসীর সঙ্গে কোনও খারাপ আচরণ করছি না। সকাল ৯টার পর থেকেই হট কেক গলিতে ভিড় ছিল সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। তাদের প্রত্যেককেই স্বেচ্ছাসেবকরা খাতায় নাম লিখিয়ে বাইরে বের হয়েছেন।
পূবালী ব্যাংক কর্মকর্তা আমেনা বেগম বলেন, ‘এলাকা থেকে বের হতে কোনও অসুবিধা হচ্ছে না। স্বেচ্ছাসেবকরা নাম লিখিয়ে বের হতে দিচ্ছেন।’
সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা হুমকি দিয়েই এলাকা থেকে বের হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবকরা। তারা বলছেন, এলাকাবাসীর যদি সহযোগিতা না করে এরকম হুমকি দিয়ে বেরিয়ে যায়, তাহলে এমন লকডাউনের দরকার কী ছিল?
এবিষয়ে সিনিয়র স্বেচ্ছাসেবক মঞ্জুরুল কাদের মামুন বলেন, ‘একচ্যুয়ালি প্রাইভেট ব্যাংকে যারা সার্ভিস করে তারা আমাদের খুবই বিরক্ত করছেন। কারণ প্রধানমন্ত্রী কথামতে ২১ দিনের লকডাউনে এই এলাকা থেকে কেউ বের বা প্রবেশ করতে পারবে না। কিন্তু এলাকার লোক আমাদের কো-অপারেট করছে না। কিছু সময় আগে তিতাসের এক কর্মকর্তা আমাকে থ্রেট করেছে। সে আমাকে বলেছে কোনও একটা দুর্ঘটনা ঘটলে তার দায়ভার আমি নেবো কিনা। আমি তো দায়ভার নেওয়ার লোক না। জোর করে তিনি বের হয়ে গেল।
জরুরি সেবা এবং ই-কমার্সের লোকজন ছাড়া কেউ বের হতে পারবে না এটাই হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। আমরা সাধারণ মানুষদের বুঝিয়ে ঘরে পাঠাতে পারছি। কিন্তু সরকারি বড় কর্মকর্তাদের আমরা সেটা মানাতে পারছি না। তারা আমাদের থ্রেট করে বের হয়ে যাচ্ছেন।’
হট কেট গলিতে কর্তব্যরত ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর সুকান্ত বলেন, ‘এই আবাসিক এলাকা সিটি করপোরেশন লকডাউন দিয়েছে। কোনও বিশৃঙ্খলা হয় কিনা সে বিষয়টি আমরা তদারকি করছি, এলাকায় প্রবেশ এবং বের হওয়ার বিষয়টি দেখছে স্বেচ্ছাসেবকরা। তবে বিশেষ বিবেচনায় বিভিন্ন রোগীদের প্রেসক্রিপশন দেখিয়ে বের বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে।’
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


