কক্সবাজারে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে বাহারছড়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান।
নিহতরা হলো— একই গ্রামের মনজুর আলমের কন্যা মরিয়ম (১০), ইউছুফ নবীর কন্যা আসমাউল হোসনা রিয়া মনি (৮) এবং জাফর আলমের কন্যা তসলিমা আক্তার (৯)।
স্থানীয়রা জানান, নিহত ওই তিন শিশু সোমবার বিকেলের দিকে মাঠে শাক তোলার জন্য দল বেঁধে হাঙ্গর খালের পশ্চিম মাথা সংলগ্ন পুকুরে নামে। এসময় পুকুরে পানির গভীরতা বেশি হওয়ায় তারা আর উঠতে পারেনি। পানির গভীরে ডুবে তাদের মৃত্যু হয়।
এদিকে, এই শিশুরা দীর্ঘ সময় ধরে না ফেরায় বাড়ির লোকজন বিভিন্নস্থানে খোঁজ খবর নিতে থাকেন। সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন পুকুরে জাল দেয়। এসময় জালে তিন শিশুর মরদেহ উঠে আসে।
স্থানীয় জনপ্রতিনিধি আলমগীর তাজ জনি জানান, দুর্ভাগ্যবশত পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঈদগাঁও থানার ওসি মছিউর রহমান জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি











