ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২০:৩২:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

কক্সবাজার সৈকতে ভেসে আসা তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (২২ মে) রাত ৯টার দিকে কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় এক শিশু কলাতলী পয়েন্টের মেম্বারঘাটা এলাকায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজনকে জানায়। পরে এক ব্যক্তি জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে তরুণীর মরদেহটি উদ্ধার করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তার কপালের ডান পাশে আঘাতের সামান্য চিহ্ন দেখা গেছে। তবে সেটা অনেকদিন আগের।

তিনি জানান, নিহতের পরিচয় নিশ্চিত হতে এবং মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।