ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৫:৩০:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

কন্যা গৃহশ্রমিকদের ৮০ ভাগই মানসিক নির্যাতনের শিকার

আপডেট: ০৫:২৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৪ রবিবার

konnaস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : কন্যাশিশু গৃহশ্রমিকদের ৮০ ভাগই মানসিক নির্যাতনের শিকার। ৫৩ ভাগ শিশু দৈহিক এবং ৭ ভাগ যৌন নির্যাতনের শিকার হয়। শনিবার এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। এনজিও ফোরামের লালমাটিয়া অফিসের সেমিনার হলে ‘গার্ল ডোমেস্টিক ওয়ার্কার্স ভয়েজ ক্যাম্পেইন’ নামক ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে কন্যাশিশু গৃহশ্রমিকদের বর্তমান পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ওয়ার্কিং গ্রুপ গত ১ আগস্ট ২০১৩ থেকে আগস্ট ২০১৪ পর্যন্ত পত্রিকার সংবাদ বিশ্লেষণ এবং ৭০জন কন্যাশিশু গৃহশ্রমিকের সাথে সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রাপ্ত তথ্য ও উপাত্ত উপস্থাপন করে। উপস্থাপিত সংবাদপত্রের তথ্যে দেখা যায়, ২০ শতাংশ শিশু মানসিক, ৮৬ শতাংশ শিশু ভয়াবহ শারীরিক, ১৭ শতাংশ শিশু যৌন, ২০ শতাংশ শিশু হত্যা ও আত্মহত্যা এবং ৭ শতাংশ শিশু নিখোঁজ সংবাদ রয়েছে। এছাড়া সরাসরি সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায় ৮০ শতাংশ শিশু মানসিক, ৫৩ শতাংশ শিশু দৈহিক এবং ৭ শতাংশ শিশু যৌন নির্যাতনের শিকারের কথা জানিয়েছে। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা নীড়-এর বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর মিস ইয়োকিকো ফুজিসাকি। বিভিন্ন জাতিয় পত্রিকা ও টিভি সাংবাদিক, কলাম লেখক, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক, মানবাধিকার কর্মী, আইনজীবী উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। বাংলাদেশে কন্যাশিশু গৃহশ্রমিকদের অধিকার রক্ষায় আটটি বেসরকারি সংস্থা কাজ করছে। সংস্থাগুলো এই শিশুদের জন্য ‘শিক্ষণ কেন্দ্র’ স্থাপন করে বিনা বেতনে শিক্ষা ও বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে। আটটি সংস্থা , অপরাজেয় বাংলাদেশ, এসিস্ট্যান্টস ফর স্লাম ডুয়েলার্স (এএসডি), নারী মৈত্রী, ফুলকি, শাপলা নীড়, সবুজের অভিযান ফাউন্ডেশন, সুরভি এবং ইপসা। এই সংস্থাগুলোর যৌথ উদ্যোগে সৃষ্টি হয়েছে ‘গার্ল ডোমেস্টিক ওয়ার্কার্স ভয়েজ ক্যাম্পেইন’ নামে একটি সম্মিলিত প্রচারাভিযান। এই প্রচারাভিযানের অংশ হিসেবে এরই মধ্যে ‘বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০১৪’ উপলক্ষে বেশ কিছু কর্মসূিচ পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা আয়োজন, ক্যাম্পেইন পোস্টার পেস্টিং, লিফলেট বিতরণ এবং মানববন্ধন। ২৩.১১.২০১৪