করোনায় সারা বিশ্বে ৭ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
করোনায় সারা বিশ্বে ৭ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৭ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মেক্সিকোতেই মারা গেছে ১ হাজার তিনশো’র বেশি স্বাস্থ্যকর্মী। অন্য দেশের তুলনায় এই সংখ্যা অনেক বেশি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ সংক্রান্ত একটি প্রতিবেদন এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, অন্যান্য দেশের তুলনায় মেক্সিকোতে বেশি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
অ্যামনেস্টির অর্থনীতি এবং সামাজিক বিচার বিভাগের প্রধান স্টিভ ককবার্ন বলেন, ‘নিজেদের কর্মক্ষেত্রে নিরাপদ থাকার অধিকার রয়েছে প্রত্যেক স্বাস্থ্যকর্মীর।’
তিনি আরও বলেন, ‘এত স্বাস্থ্যকর্মীর মৃত্যু মেনে নেওয়ার মতো ঘটনা নয়। তারা করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এর চরম মূল্য দিচ্ছে।’
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
তবে এতগুলো মাস পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন দেশে চরম শঙ্কটে দিন কাটাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশ্বের করে মেক্সিকো, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।
দক্ষিণ আফ্রিকা এবং ভারতে দিন দিন সংক্রমণ বাড়ছে। ফলে বিভিন্ন রাজ্যে এখনই জরুরি পদক্ষপ নেওয়া উচিত। নাহলে সংক্রমণের গতি কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না।
এখন পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। সংক্রমণে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ। ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১ হাজার ৭৭ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। অপরদিকে যুক্তরাজ্যে ৬৪৯ জন, ব্রাজিলে ৬৩৪ জন, রাশিয়ায় ৬৩১ জন এবং ভারতে মারা গেছে ৫৭৩ জন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


