কর্মস্থলে যৌন হয়রানির শিকার অধিকাংশ নারী: জরিপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৩০ আগস্ট ২০২০ রবিবার
কর্মস্থলে যৌন হয়রানির শিকার অধিকাংশ নারী: জরিপ
কর্মস্থলে প্রায় প্রতিটি নারীই কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। সম্প্রতি প্ল্যান ইন্টারন্যাশনাল ও গার্লস অ্যাডভোকেসি অ্যালায়েন্সের সহায়তায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম পরিচালিত এক জরিপে এ তথ্যই বেরিয়ে এসেছে। শনিবার একটি অনলাইন অভিজ্ঞতা বিনিময় সভায় জরিপের এ তথ্য তুলে ধরা হয়।
জরিপের তথ্য উপস্থাপন করে ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, গবেষণার জন্য নমুনা হিসেবে ২০টি প্রশ্ন সংবলিত একটি প্রশ্নপত্র তৈরি করা হয়। এর ওপর ভিত্তি করে তথ্য সংগ্রহকারী দলের মাধ্যমে চালানো হয় জরিপটি। প্রাথমিকভাবে প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ৩৯০ নারীর একটি তালিকা তৈরি করা হয় (র্যান্ডম স্যাম্পলিং)। পরবর্তীতে সেই জরিপে অংশ নেন যৌন হয়রানির শিকার হয়েছেন এমন ১৩৫ কর্মজীবী নারী। গবেষণা কার্যক্রমটি পরিচালিত হয় এই বছরের জুলাইয়ে।
তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের মধ্যে ৪১ দশমিক ৪৮ শতাংশ দুই থেকে তিনবার, ২৫ দশমিক ৯৩ শতাংশ নারী চার থেকে পাঁচবার এবং ২২ দশমিক ৯৬ শতাংশ নারী একবার করে যৌন হয়রানির শিকার হয়েছেন। আবার তাদের ৬১ জন শারীরিক স্পর্শের মাধ্যমে (৪৫ দশমিক ১৯ শতাংশ), ৮০ জন মৌখিকভাবে (৫৯ দশমিক ২৫ শতাংশ) এবং সরাসরি যৌন আবেদনের শিকার হয়েছেন ৬৪ নারী (৪৭ দশমিক ৪১ শতাংশ)। এ ছাড়া ৬০ নারী (৪৪ দশমিক ৪৪ শতাংশ) সুপারভাইজারের মাধ্যমে, ৮৮ জন (৬৫ দশমিক ১৯ শতাংশ) ম্যানেজার বা বসের হাতে এবং আট (৫ দশমিক ৯৩ শতাংশ) নারী হয়রানির শিকার হয়েছেন তাদের নিয়োগকর্তার মাধ্যমে।
জরিপে বলা হয়, উত্তরদাতাদের একটি বড় অংশ অর্থাৎ ৮৯ নারী জানেনই না কর্মক্ষেত্রে যৌন হয়রানিবিষয়ক নীতিমালা থাকা প্রয়োজন বা এ সম্পর্কে হাইকোর্টের একটি গাইডলাইন আছে। তবে গবেষণায় অংশগ্রহণকারীদের ১১৮ জন (৭৯ দশমিক ৪০ শতাংশ) মনে করেন, যৌন হয়রানি প্রতিরোধে একটি সমন্বিত আইন প্রয়োজন। শতকরা ৮৫ দশমিক ১৯ নারী বলেছেন- কেবল আইন হলেই হবে না; এটি যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে শাস্তির বিষয়টিও নিশ্চিত করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘নারীর প্রতি যৌন হয়রানি সারাবিশ্বে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। আপনারা এখানে যে সুপারিশগুলো উপস্থাপন করেছেন এগুলো বাস্তবায়নের জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। আমরা একটি সমন্বিত আইন প্রণয়নেরও চেষ্টা করে যাচ্ছি। আশা করছি এ বছরের মধ্যে আইনটি সংসদে উপস্থাপন করতে পারব। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না; জাতীয়, আন্তর্জাতিক ও তৃণমূলপর্যায়ে সবাইকে সচেতন করে তুলতে হবে।’
দি হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘যৌন হয়রানি হলো একটি খারাপ আচরণ। পৃথিবীর সব সমাজে সব স্তরের মানুষের মধ্যে এটি বিদ্যমান। তবে পুরুষতান্ত্রিক সমাজে এর ব্যাপকতা বেশি। নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার মনোভাবই এর মূল কারণ। তাই মানুষের মন মানসিকতার পরিবর্তন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা








