ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৪:২৬:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

কাদের সিদ্দিকীর স্ত্রী বিয়োগ, জানাজা শেষে সমাহিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ পিএম, ৮ জুন ২০২৫ রবিবার

কাদের সিদ্দিকীর স্ত্রী বিয়োগ, জানাজা শেষে সমাহিত

কাদের সিদ্দিকীর স্ত্রী বিয়োগ, জানাজা শেষে সমাহিত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী শনিবার রাতে মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ বাদ আসর দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হয়েছেন তিনি।

শনিবার রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ।

তিনি মিডিয়াকে বলেন, “মারা যাওয়ার সময়ে কাদের সিদ্দিকী স্যার শয্যার পাশেই ছিলেন।”

গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিকে রক্তক্ষরণ হলে প্রথম তাকে নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালের আইসিইউতে। এরপর ২৪ মে তার মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়েছিল।

নাসরিন সিদ্দিকী টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর মেয়ে। তিনি কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে নাসরিন সিদ্দিকী স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রয়াতের মৃতদেহ শনিবার রাতে টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকীর বাসা ‘সোনার বাংলা’য় নেয়া হয় বলে জানান ফরিদ আহমেদ।

আজ রোববার বাদ জোহর পিটিআই স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর কালিহাতির নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটিতে কাদের সিদ্দিকীর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।