কারাগারেই থাকতে হবে ফারদিনের বান্ধবী বুশরাকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৬ নভেম্বর ২০২২ বুধবার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. আতাইল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মজিবুর রহমান পাঁচ দিনের রিমান্ড শেষে বুশরাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে গত ১০ নভেম্বর আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজকের শুনানিতে বুশরার পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। বুশরার পক্ষে শুনানিতে অংশ নেন আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মোখলেসুর রহমান বাদল, এ কে এম হাবিবুর রহমান চুন্নুসহ কয়েকজন আইনজীবী।
রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছিলেন, গত ৪ নভেম্বর দুপুর ৩টার দিকে ফারদিন পরীক্ষার জন্য বুয়েটের উদ্দেশে বের হন। ফারদিনের সঙ্গে যোগাযোগ না হওয়ায় বাবা নুর উদ্দিন রানা বুয়েটে খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল বন্ধ। এ অবস্থায় ভুক্তভোগীর বাবা রামপুরা থানায় ৫ নভেম্বর একটি জিডি করেন।
তিনি বলেন, ফারদিন বাসা থেকে বের হওয়ার দিন থেকে বিকেল পর্যন্ত বুশরার সঙ্গে সময় কাটিয়েছেন। প্রথমে তারা সিটি কলেজের কাছে একত্র হয়। পরে তারা নীলক্ষেত, ধানমন্ডি এলাকা ঘুরে এবং বিকেল ৫টার দিকে ‘ইয়াম চা ডিস্ট্রিক’ নামের একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে বেড়িয়েছেন।
আবেদনে বলা হয়, ৪ নভেম্বর রাত ১০ টার দিকে রিকশায় রামপুনা থানাধীন টিভি ভবন সংলগ্ন এলাকায় আসে। এদিকে তিন খোঁজাখুঁজির পর ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে ফারদিনের বাবা খবর পান, তার ছেলের লাশ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শীতলক্ষ্যা নদী থেকে নৌ-পুলিশ উদ্ধার করেছে। পরে তিনি ছেলের লাশ শনাক্ত করেন।
আবেদনে আরও বলা হয়, ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বুশরাকে গ্রেপ্তার করা হয়। আসামির সঙ্গে ভুক্তভোগীর প্রেমসহ ঘনিষ্ট সম্পর্ক ছিল। ঘটনার দিন তারা একত্রে ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছে। ফারদিনের হত্যার ঘটনাটি খুবই রহস্যজনক। ভুক্তভোগী বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার এই রহস্যজনক মৃত্যুতে ভুক্তভোগীর পরিবার, সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সবাই মর্মাহত। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার-প্রচারণা চলছে। এই ঘটনাটি চাঞ্চল্যকর।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি বুশরাই একমাত্র ঘটনার প্রকৃত রহস্য জানে। কারণ ঘটনার দিন তারা একত্রে অবস্থান করছিলেন। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ভুক্তভোগীকে কয়জন মিলে হত্যা করেছে, কীভাবে, কোথায় , কোন অস্ত্র দিয়ে হত্যা করেছে এবং কীভাবে, কোন স্থান থেকে ভুক্তভোগীর লাশ নদী ফেলানোর জন্য, কী কারণে ভুক্তভোগীকে হত্যা করেছে তা জানার জন্য আসামির রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।
বুয়েট শিক্ষার্থী ফারদিন গত ৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ওইদিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী নূর উদ্দিন। নিখোঁজের দুদিন পর গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





