কিশোরী গ্রেটা থুনবার্গের মনোবলই প্রধান শক্তি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। ছবি: রয়টার্স।
সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলনে মুখর সে। স্কুলপড়ুয়া বাচ্চা মেয়েটির পথে হেঁটে এখন সরব গোটা পৃথিবীর মানুষ। অথচ ‘অসুস্থ’ বলে এখনও কম কটূক্তি শুনতে হয় না সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গকে। আজ সে নিজেই মুখ খুলল তার ‘অ্যাসপারগার সিন্ড্রোম’ নিয়ে।
এটি অনেকটা অটিজ়মের মতোই। ২০১৩ সালের একটি রিপোর্টে দাবি করা হয় সে কথা। অস্ট্রিয়ার শিশুরোগ বিশেষজ্ঞ হ্যান্স অ্যাসপারগার ১৯৪০ সালে এটির বিশেষত্ব ব্যাখ্যা করেছিলেন। তার নামেই ‘অ্যাসপারগার সিন্ড্রোম’। এতে সামাজিক যোগাযোগ স্থাপনে সমস্যা হয়। যেমন, কথা বলতে অসুবিধা, উল্টো দিকে থাকা মানুষের অভিব্যক্তি বুঝতে সমস্যা।
গ্রেটার যে এই সিন্ড্রোম রয়েছে, তা ধরা পড়েছিল বছর চারেক আগে। সে নিয়ে কিশোরী নিজেই টুইটারে জানিয়েছে, জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলন শুরু করার আগে তার কোনও বন্ধু ছিল না। সে লিখেছে, ‘‘আন্দোলন শুরুর আগে আমার মধ্যে কোনও উদ্যম ছিল না, কিছু করতে ভাল লাগত না, কথা বলতাম না কারও সঙ্গে, কোনও বন্ধু ছিল না আমার। ঘরে একা বসে থাকতাম। খেতেও সমস্যা ছিল।’’
গ্রেটা এ-ও জানিয়েছে, সে আগে কখনও তার সমস্যা নিয়ে কথা বলত না। বরং লুকিয়ে রাখত। কারণ অনেকেই বিষয়টিকে ‘অসুস্থতা’ হিসেবে দেখে, খারাপ কিছু ভাবে। নিজের সমস্যার কথা স্বীকার করে নিয়ে গ্রেটা বলেছে, ‘‘কখনও কখনও আমি সত্যিই অন্যদের থেকে আলাদা ব্যবহার করতাম। কিন্তু আমার এই আলাদা হওয়াটাকে ‘সুপারপাওয়ার’ হিসেবেই দেখি।’’
অ্যাসপারগার বিশেষজ্ঞ টোনি অ্যাটউড জানিয়েছেন, যাদের এই সমস্যা থাকে, বেশির ভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে তারা স্পষ্ট কথা বলে, সৎ হয়, কোনটা ঠিক, কোনটা ভুল, তা নিয়ে স্পষ্ট বক্তব্য থাকে।
‘#অ্যাসপাইপাওয়ার’ দিয়ে গ্রেটা লিখেছে, ‘‘যখন কেউ ঘৃণা করে, তোমাকে কেমন দেখতে, তোমার অন্য রকম হওয়া নিয়ে ব্যঙ্গ করে, তখন তার অর্থ, সেই লোকটির অন্য কিছু আর করার নেই। জানবে, তুমিই জয়ী।’’
উল্লেখ্য সম্প্রতি অস্ট্রেলীয় কলাম লেখক অ্যান্ড্রু বোল্ট গ্রেটার সৌরচালিত নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। নিজের লেখায়, বারবার তাকে ‘মানসিক অসুস্থ’ বলে আক্রমণ করেছিলেন। লিখেছিলেন, ‘ওর গভীর সমস্যা আছে’। বোল্টের মতো ‘নিন্দুকদেরই’ হয়তো আজ জবাব দিল কিশোরী।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার

