কুষ্টিয়ায় ব্রিটিশবিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর
বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার
কুষ্টিয়ায় ব্রিটিশবিরোধী বিপ্লবী বাঘা যতীনর ভাস্কর্য ভাঙচুর
কুষ্টিয়ায় এবারে ভাঙচুর করা হলো ভারতে ব্রিটিশ শাসনবিরোধী সশস্ত্র সংগ্রামের বাঙ্গালি বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য।
কুষ্টিয়া জেলার কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ভাস্কর্যটিতে ভাঙচুর করার হয়েছে বলে তারা ধারণা করছেন।
'আমরা সব দিক মিলিয়ে কাজ করছি দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে। আশা করি তাদের ধরে আইনের আওতায় আনতে পারবো,' বিবিসি বাংলাকে বলেন তিনি।
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মেছিলেন বলে বাংলাদেশ সরকারি তথ্য বাতায়নের বলা হয়েছে।
এর আগে কুষ্টিয়াতেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছিলো।
বাংলাদেশে ভাস্কর্যকেন্দ্রীক চলমান উত্তেজনার সূচনা হয়েছিলো ঢাকায় ধোলাইপাড়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করে ইসলামপন্থী কয়েকটি সংগঠনের সমাবেশ এবং ওই ভাস্কর্য ছুড়ে ফেলে দেয়ার হুমকির পর।
অভিযোগ রয়েছে, খেলাফত মজলিস নামে একটি সংগঠনের নেতা মামুনুল হক ওই বক্তব্য দিয়েছেন।
পরে চট্টগ্রামের হাটহাজারীতে এক অনুষ্ঠান থেকে হেফাজত ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরীও ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দিলে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে।
এর পরপরই কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষককে আটক করেছে পুলিশ।
শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ ও বিক্ষোভ করে।
এর মধ্যেই কুষ্টিয়ার কুমারখালীতে কয়া কলেজের গেটে থাকা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটলো।
পুলিশ বলছে, কলেজের গেটের পাশে আবক্ষ ভাস্কর্যটি ছিলো এবং মধ্যরাতে সেটি মুখের এক পাশে ও নাকে হাতুড়ি দিয়ে আঘাত করে ক্ষত তৈরি করা হয়েছে বলে তারা মনে করছেন।
সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাঘা যতীন কে ছিলেন : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বাঘা যতীনের জন্ম ১৮৭৯ সালে কুমারখালীর কয়া গ্রামে।
ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর তিনি মারা যান।
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি



