কৃষ্ণার চিকিৎসার নির্দেশ দিলেন সালাহউদ্দিন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২ জুন ২০২৪ রবিবার
কৃষ্ণা রানী সরকার
সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকারের চিকিৎসার জন্য বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন নতুন করে নির্দেশ দিয়েছেন। শনিবার তিনি বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি নিয়ে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গেও কথা বলেছেন।
আলোচনা হয়েছে কৃষ্ণার চিকিৎসার। বাফুফের সাধারণ সম্পাদক তুষার জানিয়েছেন, আমরা দেড় বছর ধরে কৃষ্ণার চিকিৎসা করে আসছি। এখনো যা করার প্রয়োজন সেটাই করব। বাফুফে সভাপতিও কৃষ্ণার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেছেন।’
তুষার বলেন, ‘কৃষ্ণা কোন ডাক্তারের কাছে চিকিৎসা করাতে চান সেটি নির্ধারণ করলে সেখানেই পাঠানো হবে।’
ইমরান হোসেন বললেন, ‘আমরা কৃষ্ণাকে বলেছি যা যা করা দরকার আমরা করব। এখানে হতাশ হওয়ার কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘কৃষ্ণা দেশকে অনেক দিয়েছে। আমরা অবহেলা করব না। আমরা ভারতে পাঠাতে কৃষ্ণার সঙ্গে কথা বলেছিলাম। সেও যাবে বলে জানিয়েছিল। কিন্তু পরে পিছিয়ে যায়।’
কৃষ্ণা মনে করে বারবার ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে আমার সমস্যা কে ভালো বুঝবেন, সেই ডাক্তারের কাছে যাওয়া ভালো মনে করে ভারতের ভিসা প্রক্রিয়া থেকে সরে আসেন।’
কৃষ্ণার পায়ের পাতায় সমস্যা ছিল। নার্ভের কারণে তার পায়ের একটা আঙুল শুকিয়ে যাচ্ছিল। এ কারণে মাঠের বাইরে ছিলেন কৃষ্ণা। ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলে ছিলেন। এ ধরনের সমস্যা খুব সাধারণভাবে দেখা যায় না। ফুটবলারদের মধ্যে কৃষ্ণার মতো ইনজুরি খুব একটা নেই। তাই কৃষ্ণা নিশ্চিত না হয়ে, দক্ষ চিকিৎসক ছাড়া কাউকে দেখাতে চান না বলেই ভারতীয় ভিসা প্রক্রিয়া থেকে সরে গিয়েছিলেন। একেকবার একেক ডাক্তারের চিকিৎসা গ্রহণ করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা করেন কৃষ্ণা।
এদিকে দেশি ডাক্তাররা বলেছেন, কৃষ্ণা ৭০ মিনিট খেলতে পারবে। এরই মধ্যে কৃষ্ণা লিগের ম্যাচ খেলেছে। ব্যথা অনুভব করছে। এই অবস্থায় কৃষ্ণা পুরোপুরি সুস্থ বোধ না করলেও সেবা নিয়ে নিয়ে খেলতে পারেন। তাদের ইংলিশ কোচ পিটার বাটলার কৃষ্ণাকে পূর্ণ সুস্থ চান। আর কৃষ্ণা মনে করেন তিনি যতটুকু সুস্থ আছেন খেলতে পারবেন।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা






