কেরানীগঞ্জে নারীদের জন্য ব্যাংক এশিয়ার এটিএম বুথ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ডিজিটাল লেনদেনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং আর্থিক ব্যবস্থাপনার উন্নতির লক্ষ্যে রাজধানী ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের সোনাকান্দায় নারীদের জন্য দেশে প্রথম এটিএম বুথ স্থাপন করেছে ব্যাংক এশিয়া।
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আদিল চৌধুরী গতকাল ১১ অক্টোবর সোনাকান্দায় ব্যাংক এশিয়া ডিপিও এজেন্ট আউটলেট প্রাঙ্গণে এটিএম বুথের উদ্বোধন করেন।
এটিএম বুথ উদ্বোধন করার সময় আদিল চৌধুরী বলেন, সারাদেশে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে জোরদার করার মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন অর্জনে সহায়তা করার লক্ষে ব্যাংকিং সেবা বহির্ভুত লোককে সেবার আওতায় নিয়ে আসতে আমরা প্রতিশ্রিুতিবদ্ধ।
তিনি আরও বলেন, নারীদের জন্য চালুকৃত এটিএম বুথটি ডিজিটাল ব্যাংকিং লেনদেনে নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এরপর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সোনাকান্দা ডিপিও এজেন্ট আউটলেটের অভ্যন্তরে একটি মহিলা কর্নারও উদ্বোধন করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর জেসন ল্যাম্ব ও সিনিয়র প্রোগ্রাম অফিসার মিসেস স্নিগ্ধা আলী এ সময় উপস্থিত ছিলেন।
নারীদের জন্য এটিএম বুথ চালুর উদ্যোগ সম্ভবত বাংলাদেশে এবং বিশ্বে এটাই প্রথম। এর আগে এমনটা আমার চোখে পড়েনি, মি. জেসন ল্যাম্ব উল্লেখ করেন। বিপুল সংখ্যক মহিলা গ্রাহক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি উৎসবের মেজাজে পরিণত হয়।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় দুই বছরের অনুদানভিত্তিক ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্পের আওতায়, আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম সহজতর করে বাংলাদেশে নারীর ক্ষমতায়নকে শক্তিশালী করার লক্ষে নারীদের জন্য এটিএম বুথ স্থাপন করা হয়েছে।
এই প্রকল্পের আওতায়, নারী গ্রাহকদের আর্থিক সেবায় আকৃষ্ট করতে একই দিনে রাজধানী ঢাকার বেগম বদরুন্নেছা সরকারী মহিলা কলেজ, কদমটোলা সিটি ডিজিটাল সেন্টার এজেন্ট আউটলেট এবং প্যারিস রোড সিটি ডিজিটাল সেন্টার এজেন্ট আউটলেটে আরও ৩টি মহিলা এটিএম বুথ চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য আরও ৬টি এটিএম বুথ স্থাপন করা হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








