কোঁকড়া চুলে যা করণীয়
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
মডেল: মীম মোরশেদ
কোঁকড়া হলেই যে চুল থাকবে এলোমেলো, এমন কোনো কথা নেই। সাধারণ কিছু নিয়ম অনুসরণ করেই কোঁকড়া চুলও সামলে রাখা যায়।
কোঁকড়া চুল যত্ন নেওয়ার সহজ উপায়গুলো রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে এখানে দেওয়া হল।
পরিমিত শ্যাম্পু ব্যবহার: কোঁকড়া চুলের অধিকারীদের প্রতিদিন শ্যাম্পু করা ঠিক নয়। সাধারণ শ্যাম্পুতে অনেক রাসায়নিক উপাদান থাকে এরমধ্যে সালফেট অন্যতম। এর ফলে চুল তার প্রাকৃতিক তেল এবং আর্দ্রতা হারায়। শুষ্ক চুলে আগা ফাটা এবং চুল ভেঙে পড়ার সমস্যা দেখা যায়।
ভেজা অবস্থায় খোলা রাখুন: চুল শুকাতে তোয়ালে ব্যবহার করবেন না, এতে চুল আর্দ্রতা হারায়। চুল মুছতে তোয়ালের পরিবর্তে চুলের পানি শোষণ করে এমন পুরানো টি-শার্ট দিয়ে চুল পেঁচিয়ে রাখুন। এটি অতিরিক্ত পানি শোষণ করে নিবে এবং চুল ফাটা ও ভঙ্গুর হওয়ার সমস্যা দূর করে।
শাটিনের বালিশের কাভার: গোসলের তোয়ালের মতোই সুতির বালিশের কাভার চুলের আর্দ্রতা এবং চুলের প্রাকৃতিক তেল শোষণ করে নেয়। তাই সকালে ঘুম থেকে উঠে চুল শুষ্ক এবং সারাদিনই চুল উসকোখুসকো ও কোঁকড়া দেখায়। এই সমস্যা দূর করতে শাটিনের বালিশের কাভার ব্যবহার করুন।
চিরুনি নির্বাচন: কোঁকড়া চুল সূক্ষ্ম চিরুনি দিয়ে না আঁচড়ানোই ভালো। এটি চুলকে দুর্বল করে এবং ক্ষতি করে। তাছাড়া এটি কোঁকড়া চুলের জন্য খুব একটা উপকারী কিছুও নয়। তাই কোঁকড়া চুল আচঁড়াতে মোটা দাঁতের চিরুনি অথবা হাতের আঙুল চিরুনির মতো ব্যবহার করুন।
হেয়ার ড্রায়ার নয়: চুল শুকাতে নিয়মিত ড্রায়ার ব্যবহার করবেন না। ব্যবহার করার প্রয়োজন হলে এতে `ডিফিউজার` সংযুক্ত করে নিন। এতে চুলে তাপ ছড়িয়ে গিয়ে চুলের কোঁকড়াভাব কমায়।
কোঁকড়ার ধরণ সম্পর্কে জানুন: ভিন্ন ধরনের কোঁকড়া চুলের প্রয়োজন ভিন্ন ধরনের স্টাইল এবং পরিচর্যা। তাই চুলের প্রসাধনী নির্বাচন এবং পরিচর্যার রুটিন ঠিক করার আগে চুলের ধরন যাচাই করে নিন।
নিয়মিত চুল ছাঁটুন: কোঁকড়া চুলে খুব সহজেই আগা ফেটে যায় এবং আসল দৈর্ঘ্যের তুলনায় সংকুচিত হয়ে থাকে। প্রতি ছয় থেকে আট সপ্তাহ পর পর চুল কাটা হলে তা আগা ফাটা সমস্যা দূর করে এবং চুলের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে।
শেষ থেকে শুরু করা: কোঁকড়া চুল জট ছাড়াতে ব্রাশ ব্যবহার করুন অথবা কন্ডিশনার ব্যবহার করুন। কোঁকড়া চুল সবসময় আগা থেকে আঁচড়ানো শুরু করুন এবং পড়ে গোঁড়ার দিকে আঁচড়ান।
কিউটিকল রক্ষা করা: চুলের আর্দ্রতা প্রতিরোধে পছন্দের যে কোনো `ফ্রিজ ক্রিম` সামান্য পরিমাণে নিয়ে তা চুলে লাগান। এতে চুলে আর্দ্রতা বজায় থাকবে।
খাদ্যাভ্যাস: স্যামন মাছ, গাজর, আখরোট, ডিম এবং পাতাবহুল সবজি উচ্চ ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার যা শরীর ও চুল ভালো রাখতে সাহায্য করে। তাই চুলের স্বাস্থ্য ও দৈর্ঘ্য বুঝে সঠিক খাবার নির্বাচন করুন।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম









