কোভিড: সংক্রমণের শীর্ষে জার্মানি, দ. কোরিয়ায় মৃত্যু বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২২ এএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২১ জনের এবং এ রোগে মারা গেছেন ১ হাজার ৯৮৫ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৪৮ হাজার ২৩০ জন।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে সোমবার সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে এবং কোভিডজনিত অসুস্থতায় এই দিন সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ায়।
সোমবার জার্মানিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯২ হাজার ৬৩৯ জন, তবে দেশটিতে কোভিডজনিত অসুস্থতায় কারো মৃত্যু হয়নি।
অন্যদিকে, গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সোমবার দেশটিতে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২৫৮ জনের, যা ছিল বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এই দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন।
বিশ্বে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার ৬৮৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪৪ হাজার ৯২০ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৪০২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৫ হাজার ৫৫২ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৪ কোটি ৯৪ লাখ ২৫ হাজার ২৪৬ জন।
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী








