ক্যাচ মিসের সঙ্গে ‘মানসিক ব্যাপার জড়িত’ বলে দাবি জ্যোতির
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় নিশ্চিত জয় ফসকে গেছে বাংলাদেশ নারী দলের হাত থেকে। শেষদিকে স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই হারিয়েছে ৫ উইকেট। অবশ্য বাংলাদেশ দলের ব্যাটিংয়ের এই বেহাল দশা নতুন নয়। এ ছাড়া নিগার সুলতানা জ্যোতির দল চলমান নারী বিশ্বকাপে একের পর এক ফিল্ডিং মিসের মহড়া দিচ্ছে। সঙ্গে নেই ফিল্ডিং কোচও। তবুও সহজ ক্যাচ ফেলে দেওয়ার সঙ্গে ‘মানসিক ব্যাপার জড়িত’ বলে মনে করেন জ্যোতি।
বারবার ব্যাটিং বিপর্যয়েও যেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের টনক নড়ছে না। ব্যাটিং কোচের সামর্থ্য নিয়েও উঠছে প্রশ্ন। লঙ্কানদের বিপক্ষে হারের পর অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমার মনে হয় শুরু থেকেই ম্যাচটা আমাদের হাতে ছিল। ব্যাটিংটা ভালোই করছিলাম আমরা। তবে (শারমিনের) রিটায়ার্ড হার্টের কারণে আমরা মোমেন্টাম হারিয়েছি। পরে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। আমরা এভাবে খুব কাছে গিয়েও ৩টি (আগের দুটি ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ম্যাচ হারলাম, বিষয়টি হৃদয়বিদারক। কিছু কিছু জায়গায় আমরা প্ল্যান থেকে সরে যাচ্ছি।’
নিশ্চিত জয়ের ম্যাচ হাতছাড়া করায় নিজেদের ত্রুটি স্বীকার করে অধিনায়ক বলেন, ‘সুপ্তা ভালোই খেলছিল, আমার সঙ্গে ভালো জুটি হলো। পরে তার ক্র্যাম্প হলো। সেখানেই মোমেন্টাম হারিয়েছি। পরে স্বর্ণার (স্বর্ণা আক্তার) সঙ্গে জুটি গড়তেও সময় লেগেছে। মাঝে বাউন্ডারিও বের করতে পারছিলাম না। এখানেই ম্যাচটা হেরে মূল্য চুকাতে হয়েছে। আমি আর সুপ্তা আপু ভালোভাবে হ্যান্ডেল করছিলাম। উনি চলে গেলেই মোমেন্টাম শিফট হয়ে যায়। স্বর্ণাও সেটেল হতে সময় নিয়েছে। জেতা ম্যাচ আসলে হারার ভুল আমাদের–ই।’
ক্র্যাম্পিংয়ের কারণে উঠে যাওয়া সুপ্তা ক্রিজে এসে পেলেন কেবল শেষ বল। ততক্ষণে কার্যত বাংলাদেশের জয়ের আশা শেষ। তার ব্যাটিংয়ে নামা প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘উনার (সুপ্তার) অবস্থা বেশি খারাপ ছিল, ক্র্যাম্প করছিল ফুল বডিতে। একদম না হলে নয় এমন জায়গায় নেমেছে। আমাদের যেহেতু আরেকটা ম্যাচ আছে, বেশি খারাপ যেন না হয় সেই প্ল্যান ছিল। কারণ বাকিরাও ভালো সামর্থ্যবান ছিল। নাহিদারাও হিট করতে পারে ভালো। পরিকল্পনা ছিল শেষে যদি প্রয়োজন হয়, তাহলে তাকে (সুপ্তা) কাজে লাগানো হবে।’
পুরো বিশ্বকাপজুড়ে একের পর এক ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। এদিকে বিশেষ ফিল্ডিং ছাড়াই খেলছে মেয়েরা। প্রধান কোচ সারোয়ার ইমরানই নাকি ফিল্ডিং কোচের দায়িত্ব নিয়েছেন। গতকাল ক্যাচ মিস করা নিয়ে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘আসলে ক্যাচ ধরতেই হবে। আমরা এবার অনেক ক্যাচ ড্রপ করেছি, এখানে মানসিক ব্যাপার জড়িত আছে বলে মনে হয়। চেষ্টা করব এসব ভুল শুধরে নিতে।’
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






