ক্রেতারা আজ মাছ বাজারে, দামও চড়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৩০ পিএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার
আগামীকাল ঈদুল আযহা। সচরাচর কোরবানির আগের দিনটিতে মাছের দাম কমই থাকে। এবার দেখা গেল তার ভিন্ন চিত্র।
আজ মঙ্গলবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,মাছ বাজারে সব মাছের দাম অন্যান্য দিনের চেয়ে বেশি। ক্রেতারও অভাব নেই।
মানভেদে প্রতি কেজি রুই ও কাতলা ৩০০-৩৮০ টাকা, তেলাপিয়া ১৫০-১৮০ ও কৈ, পাবদা, শিংসহ অন্যান্য দেশি মাছ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকার মধ্যে। কারফিউ ২০০ -২২০, ছোট মাছ ৩৫০ -৫০০ টাকা কেজি।
মালিবাগ বাজার থেকে কারফু, চিংড়ি মাছ কিনলেন রহমত মিয়া। তিনি বলেন, আজ বাজারে মাছের দাম অনেক। যে মাছ কেজি কিনেছি ১৫০ টাকা সেই কারফিউ কিনলাম ২০০ টাকায়। চিংড়ি কিনলাম ৭০০ টাকা কেজি। অথচ কিছুদিন আগেই কিনেছি ৫৫০ টাকা কেজি। বুঝলামনা কেন এত দাম বাড়ল।
মালিবাগ বাজারের বিক্রেতা হাসান বললেন, কালকে ঈদের দিন থেইক্যা কয়েকদিন বাজার বসবোনা। তাই আজকে বাজারে চাপও বেশি। দামও বেশি। তবে ইলিশের দাম হাতের নাগালেই।
রাজধানীর সবজি বাজারে প্রতি কেজি বেগুন মানভেদে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। এছাড়া অন্যান্য সবজি রয়েছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। কাঁচা মরিচ ১৫০ - ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ রকমভেদে ৪০ থেকে ৫০ টাকা, রসুন ৮০ টাকা, আদা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মসলার বাজারে কেজি প্রতি মান ভেদে এলাচ বিক্রি হচ্ছে ১ হাজার ৯২০ টাকা থেকে ২ হাজার টাকা। মানভেদে জিরার কেজি ৩৩৫ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি জিরা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। দারুচিনি ৩৩০ টাকা, জয়ফল ৬০০ থেকে ৬৫০ টাকা, লবঙ্গ মান ভেদে ১ হাজার থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৩৫ -১৪৫ টাকা ও লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা দরে।এছাড়া ফার্মের ডিম প্রতি হালি ৩২ টাকা ও দেশি মুরগি ও হাসের ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে। গরুর মাংস ৫০০-৫১০ টাকা কেজি, খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






