খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুনর্বাসন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পর্যটকরা জানান, অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপের সহযোগিতায় তারা ঢাকা থেকে খাগড়াছড়ি বেড়াতে আসছিলেন। খাগড়াছড়ির আলুটিলা হয়ে জেলা শহরে আসার পথে বাসটি উল্টে যায়। আহতদের তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ জানান, দীর্ঘ ভ্রমণে চালক ঘুমিয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। যার ফলে বাসটি পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ঘণ্টাখানেক পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, দুর্ঘটনায় আহতদের কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা গুরুতর না। সড়কে গাড়ি উল্টে থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘণ্টাখানেক পর যান চলাচল স্বাভাবিক।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








