ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৩:৫২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

খালেদা সুস্থ, তবে অবরোধ নিয়ে ধুম্রজাল

আপডেট: ০৫:১২ পিএম, ৫ জানুয়ারি ২০১৫ সোমবার

Gulshan-office-main-gate-locked-by-policeস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন। তার শ্বাস-প্রশ্বাসে এখন কোনো সমস্যা নেই। তবে অবরোধ নিয়ে ধোয়াশার সৃস্টি হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান খালেদার চিকিৎসক ডা. শামীম আহমেদ। ২০ দলীয় জোটের ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপি চেয়ারপারসন পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে ‍গুলশান কার্যালয় থেকে নয়াপল্টনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে পিপার স্প্রে প্রয়োগ করে। এর ঝাঁঝে আহত হন অনেকে। বিএনপি চেয়ারপারসনও এ স্প্রের কারণে অসুস্থবোধ করেন। অসুস্থতার খবর পেয়ে রাতে ডা. শামীমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল গুলশান কার্যালয়ে আসেন। সেখানে চেয়ারপারসন খালেদা জিয়াসহ অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়। চর্ম বিশেষজ্ঞ ডা. শামীম সাংবাদিকদের বলেন, পিপার স্প্রের কেমিক্যাল স্কিনে ওয়েলিভাব তৈরি করে, যা ত্বকে জ্বালাও-পোড়াওভাব অনুভূত হয়। অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তারা ভাল আছেন। অন্যদিকে বেগম খালেদা জিয়ার অবরোধ কর্মসূচি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে পুলিশি বাধার কারণে বের হতে না পেরে গণমাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন। এক পর্যায়ে সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে খালেদা জিয়া বলেন, ‘কর্মসূচি চলছে, পরবর্তী কর্মসূচি ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশে অবরোধ চলবে।’ এই কর্মসূচি কীভাবে, কবে থেকে শুরু হবে তা স্পষ্ট করে কিছু বলেননি খালেদা জিয়া। ০৫.০১.২০১৫