খুব মনে পড়ছে দাদাভাইকে: জসীম মেহবুব
জসীম মেহবুব | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার
রোকনুজ্জামান খান দাদাভাই
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক, কচি-কাঁচার আসরের পরিচালক, বিশিষ্ট শিশু-কিশোর সংগঠক, রোকনুজ্জামান খান দাদাভাই এর মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। খুব মনে পড়ছে দাদাভাইকে। প্রবাদপ্রতিম, এক কিংবদন্তি মানুষ ছিলেন দাদাভাই। এ দেশের শিশু-কিশোরদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাঁর ভুমিকা ছিল আমৃত্যু। যার অন্তত একটি ছড়া দাদাভাইয়ের হাত হয়ে কচি-কাঁচার আসরের ছাপা হয়েছে, তিনি গর্ব করে বলতে পারেন- 'দাদাভাই আমার ছড়া ছেপেছেন'। বাংলাদেশের শিশুসাহিত্যিক তৈরিতে তাঁর ভুমিকা ছিল অনন্য।
আমরা চট্টগ্রামের লেখকরা শিশুসাহিত্যের কোন অনুষ্ঠানে ঢাকায় গেলে আমাদের প্রতি তাঁর মমত্ম, স্নেহ-ভালোবাসা ভুলবার নয়। প্রত্যেকের নাম ধরে ধরে খোঁজ খবর নিতেন দাদাভাই। আমার প্রথম ছড়াগ্রন্থ 'সোনার বরণ পক্ষী'র প্রায় সবগুলো ছড়াই দাদাভাইয়ের হাত হয়ে কচি-কাঁচার আসরে ছাপা হয়েছে।
আজ দাদা ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর কথা লিখতে গিয়ে বুকটা ভারী হয়ে আসছে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ১৯৯৯ সালের ডিসেম্বরের ১ তারিখ তিনি ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । আমি তখন ঢাকায়। জানতাম দাদাভাই অসুস্থ। কিন্তু নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারনে হাসপাতালে তাঁকে দেখতে যেতে পারি নি। কাজ সেরে আমি চট্টগ্রাম চলে আসি। চট্টগ্রাম আসার পর খবর পাই দাদাভাই চিরদিনের মত আমাদের ছেড়ে চলে গেছেন। আমার বুকটা কেঁপে উঠলো। কান্না চেপে রাখতে পারছিলাম না। এই দুঃখবোধ মৃত্যুর আগ পর্যন্ত আমাকে তাড়া করবে।
দাদাভাই কি আমাকে ক্ষমা করবেন? দাদাভাই, নগণ্য একজন লেখক হিসেবে আমি আপনার কাছে করজোড়ে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করবেন। মহান আল্লাহ আপনাকে বেহেস্ত নছিব করুক। এই কামনা করছি।
দাদাভাইকে নিয়ে আমার লেখা একটি ছড়া-
‘মস্ত কারিগর’
'খোকন খোকন ডাক পাড়ি' আর
'হাটটিমা টিম টিম',
ডিডিঙ ডিডিঙ লাফিয়ে ওরা
মাঠে পাড়ে ডিম।
সে ডিম ফুটে বেরোয় ছড়া
নানান রকম রূপ,
তাইনা দেখে ছড়ার রাজা
এক্কেবারে চুপ।
কচিকাঁচার মেলায় ছিলেন
মস্ত কারিগর,
লক্ষ শিশু-কিশোর নিয়ে
ছিলেন জনমভর।
মানুষ গড়ার সেই কারিগর
হারিয়ে গেল কই ?
আমরা তাঁকে খুঁজে ফিরি
ক্লান্ত হবার নই।
আছেন তিনি সকল শিশুর
সারা হৃদয় জুড়ে,
মিশে আছেন সবার মাঝে
থাকুক যত দূরে।
জসীম মেহবুব: বিশিষ্ট ছড়ালেখক ও শিশু সাহিত্যিক।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



