ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৩৮:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ১৩ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে হত্যা মামলায় স্বামী লুৎফর শেখকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান।

পারিবারিক কলহের জের ধরে, ২০০৭ সালের ১৭ জানুয়ারি ডুমুরিয়ার গোনালী গ্রামে নিজ বাড়িতে লুৎফর শেখ তার স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

বর্বরোচিত ওই ঘটনায় সাবিনার মা সখিনা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২১ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষে ২০১৭ সালের ২২ মার্চ লুৎফর শেখকে মৃত্যুদন্ড দেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি আপিল করে। শুনানি শেষে বিচারিক আদালতে দেয়া দন্ড বহাল রেখে এই রায় দিলো হাইকোর্ট।