ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৫:৩০:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

গণতন্ত্র শঙ্কামুক্ত নয় : খালেদা

আপডেট: ১০:৫৮ এএম, ৫ ডিসেম্বর ২০১৪ শুক্রবার

1_20587স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : খালেদা জিয়া বলেছেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। নিষ্ঠুর কর্তৃত্ববাদী একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমশঃ ফুটে উঠছে বর্তমান শাসকগোষ্ঠীর আচরণে। শুক্রবার ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একথা বলেন। এ সময় তিনি স্বৈরাচারবিরোধী ছাত্র-গণআন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর নয় বছরের অগ্নিঝরা আন্দোলনের পর পতন ঘটেছিলো সামরিক শাসক এইচ এম এরশাদের। সেই থেকে দিবসটিকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে পালন করা হয়। খালেদা জিয়া বলেন, স্বৈরশাসক এরশাদ ’৮২ সালের ২৪ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙ্গে বন্দুকের নলের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি সাত্তারকে ক্ষমতাচ্যুত করে সাংবিধানিক রাজনীতি স্তব্ধ করেছিল। যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুপাক্ষিক ও বহুদলীয়। যার পুনঃপ্রবর্তন করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি চেয়ারপার্সন গত ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের সমালোচনা করে বলেন, আবারও জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দি করে নাগরিক স্বাধীনতাকে করা হয়েছে বিপন্ন। তিনি গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ০৫.১২.২০১৪