গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ২৮ জুন ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলাম (১৯) নামের এক বাদাম বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে জেলার ভালুকা পৌর শহরের মেজর ভিটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার সাদিকুল ইসলাম উপজেলার চরআলগী ইউনিয়নের চর কিনার আলগী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি পেশায় বাদাম বিক্রেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পরিবার আর্থিকভাবে অসচ্ছল। মেয়েটি উপজেলার একটি গ্রামে তার নানাবাড়িতে থাকতো। তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন অভিযুক্ত সাদিকুল। কিন্তু কিশোরী প্রস্তাবে রাজি ছিল না। মঙ্গলবার (২৫ জুন) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে সে ঘর থেকে বের হয়। তখন ঘরের পাশে আগে থেকে ওত পেতে থাকা সাদিকুল তার দুই বন্ধু রিফাত (২০) ও শরীফের (২১) সহায়তায় তাকে তুলে নিয়ে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে মুখ বেঁধে ওই কিশোরীকে ধর্ষণ করে ফেলে রেখে যান সাদিকুল। পরে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করেন।
ঘটনার পরদিন বিকেলে ভুক্তভোগী কিশোরীর নানা বাদী হয়ে গফরগাঁও থানায় তিনজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করেন। পরে বুধবার রাতে ভালুকা পৌর শহরের মেজর ভিটা এলাকা থেকে সাদিকুলকে গ্রেফতার করে পুলিশ।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, প্রধান অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ









