গাজাবাসীর নতুন ঝুঁকি বন্যা ও ভবন ধস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
গাজায় বাস্তুচ্যুত লাখো মানুষের দুর্ভোগ এখন আরও মারাত্মক রূপ নিতে শুরু করেছে ঠান্ডা বাতাস, বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায়।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে আবহাওয়ার ব্যাপক নিম্নচাপ আর ঠান্ডা বায়ুর প্রবাহ গাজায় পৌঁছানোর পর পরিস্থিতি দ্রুত নাজুক হয়ে ওঠে।
ফিলিস্তিনি আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই নিম্নচাপটি মাঝে মাঝে বজ্রসহ ভারি বর্ষণ ঘটাতে পারে, যা ভেঙেপড়া অবকাঠামো এবং দুর্বল আশ্রয়কেন্দ্রগুলোর জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে।
গাজা সিভিল ডিফেন্স পরিস্থিতিকে সামাল দিতে জরুরি সতর্কতা জারি করে জানিয়েছে, বিশেষ করে উপকূলীয় এলাকায় থাকা বাস্তুচ্যুতদের অবশ্যই তাদের তাঁবু শক্ত করে বাঁধতে হবে। বন্যা এবং ধসের ঝুঁকি এড়াতে সিভিল ডিফেন্স একাধিক জরুরি নির্দেশিকা জারি করেছে।
ভারি বৃষ্টির কারণে বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত ও দুর্বল ভবনগুলো ধসে পড়তে পারে, তাই এসব ভবনের কাছাকাছি না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাস্তুচ্যুতদের নিরাপত্তার জন্য তাঁবুগুলোর মধ্যে পানি নিষ্কাশনের খালি নালা বা ড্রেন তৈরি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া, আগুন লাগার ঝুঁকি এড়াতে টেন্টের ভেতরে বা প্লাস্টিক সামগ্রীর পাশে আগুন জ্বালানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
গত দুই বছর ধরে বর্ষা মৌসুমের বৃষ্টিতে বহু আশ্রয়কেন্দ্র ভেসে গেছে বা ছিন্নভিন্ন হয়েছে। ইসরায়েলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত এই অস্থায়ী আশ্রয়গুলো এখন আরও দুর্বল। গাজা মিডিয়া অফিসের হিসাব অনুযায়ী, ‘১ লাখ ৩৫ হাজার তাঁবুর মধ্যে ৯৩ শতাংশই আর বসবাসের উপযোগী নয়।’ কিন্তু বিকল্প কোনো আশ্রয় না থাকায় পরিবারগুলো বাধ্য হয়েই সেগুলোতে থাকছে।
মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের কঠোর সীমাবদ্ধতার কারণে নতুন তাঁবু বা মোবাইল আশ্রয়কেন্দ্রও গাজায় ঢুকতে পারছে না। কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির মানবিক প্রোটোকল লঙ্ঘন করেই ইসরায়েল এসব জরুরি সামগ্রী আটকে রেখেছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






