গিনেস বুকে স্থান পাচ্ছে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
চুলচেরা বিশ্লেষণের পর আগামী ১৭ মার্চের আগেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থান করে নেবে বলে আশা প্রকাশ করেছেন গিনেস কর্তৃপক্ষের পাঠানো প্রতিনিধি দল। রেকর্ডের সব শর্তই পূরণ করতে সক্ষম হয়েছে জানিয়ে তারা বলছেন, প্রতিকৃতির স্বীকৃতি গিনেস বুকে উঠতে আর কোন বাধা নেই। এদিকে আয়োজকরাও উৎফুল্ল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ধানের চারায় বঙ্গবন্ধুর মুখচ্ছবি অঙ্কনে সফলতা নিয়েও।
এ কৃষকের সম্মান নিয়ে যিনি দরাজ কণ্ঠে একদিন সোচ্চার হয়েছিলেন সেই কৃষকই আজ তাকে পূর্ণ সম্মান জানাতে নিজ ফসলি জমিতে শস্যচিত্রের মাধ্যমে এঁকেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আর তাদের এ প্রচেষ্টাই গড়তে যাচ্ছে বিশ্বরেকর্ড। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রপ ফিল্ড মোজাইক বা শস্যচিত্রে অঙ্কিত বঙ্গবন্ধুর মুখচ্ছবি। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের প্রত্যন্ত বালেন্দার গ্রামে ১০০বিঘা জমির উপরে বিশাল ক্যানভাসে ধানের চারায় আঁকা হয়েছে এ প্রতিকৃতি।
রেকর্ড লিপিবদ্ধ করতেই তাই গিনেস ওয়ার্ল্ডের প্রতিনিধি দল বগুড়ার এ প্রত্যন্ত অঞ্চলে। মাপ-জোক আর গিনেসের শর্তের চুলচেরা বিশ্লেষণ ছিল তাদের।
আগামী ২৬ মার্চের আগেই আসবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এমন আয়োজনে গর্বিত আয়োজকরাও, জানান কমিটির সদস্য বাহাউদ্দিন নাসিম।
এমন ব্যতিক্রমী আয়োজনে উচ্ছসিত কৃষকের মুখেও ছিল তৃপ্তির হাসি। নিজেদের জমিতে এমন প্রতিচিত্র উদ্বেলিত করেছে তাদেরও।
জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের উদ্যোগে ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের সার্বিক সহযোগিতায় কৃষকের মাঠে আঁকা হয়েছে এই শিল্পকর্ম। চীন থেকে আনা বেগুনি রংএর হাইব্রিড ধানের চারা 'এফ-1' ও দেশীয় সবুজ রং এর ধানের চারা 'জনকরাজ' ব্যবহার করা হয়েছে এই শস্যচিত্রে।
-জেডসি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

