গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় হার
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
মাত্র ৩০ রানে ৪ উইকেট পড়ে গেলেও তখনও বড় বিপদের আশঙ্কা জাগেনি। কিন্তু আরও ৩ রান তুলতেই যখন হারাল আরও ২ উইকেট, তখন আশঙ্কাটা বাস্তব হয়ে উঠেছিল—বাংলাদেশ নারী দল কি তবে ওয়ানডেতে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড ভাঙতে যাচ্ছে!
শেষ পর্যন্ত সেটি হয়নি, তবে গুয়াহাটিতে আজ (বৃহস্পতিবার) মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানাদের।
২২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৯.৫ ওভারে অলআউট হয় মাত্র ১২৭ রানে।
পাওয়ারপ্লের শুরুতেই রানে গতি না থাকলেও উইকেট পড়ার ধাক্কা আসে একটু দেরিতে। ৮ ওভারের মধ্যে ১৪ রানে ওপেনার রাবেয়া হায়দার (৪) ও শারমিন আক্তার (৩) ফেরেন সাজঘরে। এরপর একে একে আউট হন অধিনায়ক নিগার সুলতানা (৪), সোবহানা মুশতারি (২) ও সুমাইয়া খাতুন (১)।
মাত্র ২০ রানে ৬ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ। এরপর সপ্তম উইকেটে ফাহিমা খাতুন (৩৪) ও নাহিদা আক্তার (১৭) মিলে ৫৩ বলে ৩৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। অষ্টম উইকেটে ফাহিমা ও রাবেয়া খাতুন (২৫) যোগ করেন আরও ৪৪ রান।
নিউজিল্যান্ডের হয়ে জেস কের ৩ উইকেট নেন ২১ রানে, লি তাহুহু নেন ৩ উইকেট ২২ রানে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান তোলে। অধিনায়ক সোফি ডিভাইন ৬৩ ও ব্রুক হ্যালিডে করেন ৬৯ রান। চতুর্থ উইকেটে দুজনের ১৬৬ বলে ১১২ রানের জুটি নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত দেয়।
বাংলাদেশের হয়ে লেগ স্পিনার রাবেয়া খাতুন সবচেয়ে সফল বোলার—তিনি ৩০ রানে নেন ৩ উইকেট।
এই হার দিয়ে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ছয়ে রয়েছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে সোমবার বিশাখাপট্টনমে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২২৭/৯ (ব্রুক ৬৯, সোফি ৬৩; রাবেয়া ৩/৩০)
বাংলাদেশ: ৩৯.৫ ওভারে ১২৭ (ফাহিমা ৩৪, রাবেয়া ২৫; কের ৩/২১, লি ৩/২২)
ফলাফল: নিউজিল্যান্ড ১০০ রানে জয়ী।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






