ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১৬:১৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

গৃহকর্মীকে ধর্ষণ করে ভিডিও ফেসবুকে, চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৩০ জুন ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৪ বছর বয়সী গৃহকর্মীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ফরহাদ উজ্জামান (৩৭) নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) রাতে গাজীপুরের শ্রীপুরে চিকিৎসকের নিজ চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী কিশোরীর মা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রেপ্তার চিকিৎসক ফরহাদ উজ্জামান শ্রীপুর পৌর শহরের বাজার এলাকার অ্যাডভোকেট আবুল হাসেমের ছেলে।

শ্রীপুর থানায় দায়ের করা ভুক্তভোগী মায়ের অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরীর বাবা রিকশা চালান ও মা বিভিন্ন বাসাবাড়িতে গৃহিণীর কাজ করেন। দুই মাস আগে তাদের পঞ্চম মেয়েকে (১৪) শ্রীপুর পৌর শহরের মাছ বাজার সংলগ্ন অ্যাডভোকেট আবুল হাসেমের বাড়িতে মাসিক বেতনে গৃহকর্মীর কাজে দেন। সেখানে কাজে যোগ দেয়ার পর থেকেই অ্যাডভোকেট আবুল হাসেমের ছেলে ডা. ফরহাদ উজ্জামান তার কিশোরীকে বিভিন্ন প্রলোভনে বাসায় জোর করে একাধিকবার ধর্ষণ করে। এ ছাড়া বাসার নিচতলায় রোগী দেখার চেম্বারে নিয়েও একাধিকবার ধর্ষণ করেন এবং মোবাইলে সেই ভিডিও ধারণ করেন। গত ২১ জুন সকাল সাড়ে ৬টার বাসার নিচে রোগী দেখার চেম্বার পরিষ্কার করার কথা বলে তার মেয়েকে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আবারও ধর্ষণ করে। বিষয়টি জানার পর মেয়েকে ওই বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে তার আত্মীয়-স্বজনসহ বিভিন্নজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রচারের বিষয়টি জানায়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে। আসামিকে আজ (রোববার) আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।