গ্যাসে পেট ফুলে থাকে? যে খাবারে মিলবে সমাধান
লাইফস্টাইল ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
গ্যাসের কারণে পেট ফুলে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকে। সকাল থেকেই শুরু হয় এই সমস্যা। চলতে থাকে দিনভর। তখন আর কোনোকিছু খাওয়ার রুচি থাকে না, সারাক্ষণ পেট ভরা ভরা লাগে। আবার পেটে খাবার না থাকার কারণে দুর্বলতাও বাড়তে থাকে। বাঙালির গ্যাসের সমস্যা বেশ পুরোনো। আসলে খাদ্যাভ্যাস এখানে অনেক বড় কারণ।
পেটে জমে থাকা গ্যাস দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধও খেয়ে থাকেন অনেকে। তাতে সাময়িক মুক্তি মিললেও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থেকেই যায়। তাই পেটে গ্যাস জমলে তার দূর করার জন্য মুঠো মুঠো ওষুধ না খেয়ে বেছে নিতে পারেন ঘরোয়া উপায়। সেজন্য খেতে পারেন এই ৪ খাবার-
কলা
কলা প্রায় সব বাড়িতেই খাওয়া হয়। বিশেষ করে নাস্তার টেবিলে কলা থাকেই। পেটে জমে থাকা গ্যাস দূর করতে কাজ করে এই উপকারী ফল। এই ফলে থাকে প্রচুর পটাশিয়াম, যা প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। তাই গ্যাসের সমস্যা হলে একটি কলা খেয়ে নেবেন, এটি সমস্যা দ্রুত কমিয়ে দেবে। সবচেয়ে ভালো হয় প্রতিদিন সকালের নাস্তায় একটি করে কলা খেতে পারলে। এতে দিনভর উপকার পাবেন।
তুলসী পাতা
আমাদের পাকস্থলীতে শ্লেষ্মাজাতীয় পদার্থ উৎপাদন করে তুলসী পাতা। তাই উপকার পেতে চাইলে এই পাতা নিয়মিত খেতে হবে। সকালে যখন চা পান করবেন তখন সেই চায়ের সঙ্গে দুই-একটি তুলনী পাতা মিশিয়ে নিন। এরপর ভালো করে পানি ফুটিয়ে তাতে চা দিয়ে জ্বাল দিন। চা তৈরি হয়ে গেলে কাপে ঢেলে পান করুন। খালি পেটে এই চা দারুণ কার্যকরী।
আদা
আদার অসংখ্য উপকারিতার কথা জানেন নিশ্চয়ই। এর অন্যতম উপকারিতা হলো এটি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি কাজ করে। দ্রুত হজমের ক্ষেত্রেও কাজ করে এই মসলা। খাবার খাওয়ার ঘণ্টাখানেক আগে আদা কুচি বিট লবণ দিয়ে খেলে উপকার পাবেন। এই খাবারগুলো খেলে আর গ্যাসে পেট ফুলে থাকার সমস্যায় ভুগতে হবে না।
মৌরি
দ্রুত গ্যাসের ব্যথা কমাতে মৌরির জুড়ি নেই। এটি খুব দ্রুত গ্যাসের ব্যথা কমাতে কাজ করে। সেজন্য খাওয়ার পরে মৌরি চিবিয়ে খেতে হবে। এতে অ্যাসিড হওয়ার কোনো ভয় থাকবে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে পরিষ্কার পানিতে মৌরি ভিজিয়ে ঢেকে রেখে দিন। পরদিন সকালে উঠে পানিটুকু ছেঁকে নিন। এবার সেই পানি খালি পেটে পান করুন। সারাদিন আর গ্যাসের সমস্যা হবে না। পেটও ফুলে থাকবে না।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








