গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৯ পিএম, ৫ জুলাই ২০২৫ শনিবার
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মত এশিয়ান কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শনিবার নিয়মরক্ষার ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে পরাজিত করে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপে খেলার টিকিট পেল লাল সবুজের দল।
বাছাই পর্বে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে, দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের মূল আসর। এ আসরে গ্রুপপর্বে অপরাজিত থেকেই প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ।
শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের তিন মিনিটেই স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শামসুন্নাহার গোল করেন ৬ মিনিটে। শামসুন্নাহার তার দ্বিতীয় গোলটি করেন ১৩ মিনিটে। ম্যাচের ১৬ মিনিটে মনিকার গোল।
১৭ মিনিটে গোল করেন ঋতুপর্না। এতে ১৯ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হয়েছেন তুর্কমেনিস্তানের কোচ। ২০ মিনিটে তহুরার গোলে স্কোর হয় ৬-০।
এরপর প্রায় ২০ মিনিট গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের ৪০ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ে দুর্দান্ত গোলে বাংলাদেশের স্কোর ৭-০ করেন ঋতুপর্না চাকমা। ম্যাচে এটি ঋতুপর্নার দ্বিতীয় গোল। প্রথমার্ধে ৭ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ঋতুপর্নারা।
প্রথমার্ধের বিরতির পর বাংলাদেশ কিছুটা খেই হারিয়ে ফেলে। এ সময় বাংলাদেশ দল আর কোনো গোল করতে পারেনি। বেশ কিছু আক্রমণ সত্ত্বেও মারিয়া-উন্নতিরা তুর্কমেনিস্তানের রক্ষণে চীড় ধরাতে পারেননি। ফলে ওই ৭-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
- কেরানীগঞ্জে মা-মেয়ের লাশ উদ্ধার
- হলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি, রহস্য কী?
- বড় জয়ে প্রস্তুতি সম্পন্ন করল বাংলাদেশের মেয়েরা
- ‘রেজাল্ট দেওয়ার জন্যই কি আমার জন্ম’
- একসঙ্গে দৌড়ালেন হাজার নারী, সঙ্গে শিশুরাও
- চুয়েটে ভর্তি পরীক্ষা আজ
- চালু হচ্ছে ফ্রিল্যান্সারদের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম
- শিশুরা দিনে কতগুলো ডিম খেতে পারবে?
- ‘খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি’
- ‘অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে’
- বিএনপির মিত্ররা তাকিয়ে জাতীয় সরকারের দিকে
- ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী
- গাজায় গণহত্যা, মানসিক রোগে ভুগছেন ৬০% ইসরায়েলি সেনা
- পরীমনির ‘শীত নাই’
- সাবিনার নেতৃত্বে ভারতকে হারাল বাংলাদেশ
- প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬০ জন
- গ্রোক দিয়ে অশালীন ছবি তৈরি বন্ধ!
- পরীমনির ‘শীত নাই’
- পবিত্র শবে মেরাজ আজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় ২ ঘণ্টা সাক্ষাৎ তারেক রহমানের
- এক যুগ পর সিনেমায় ডলি জহুর
- ৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করল ইরান
- নির্বাচনের আগে রেমিট্যান্সে চাঙাভাব
- উত্তরায় ভবনে আগুন লেগে তিনজনের মৃত্যু
- ইয়ামাল-তোরেসের গোলে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
- শীতে ডিহাইড্রেশন থেকে বাঁচতে যা করবেন
- কন্যাশিশুকে নদীতে ফেলে থানায় গিয়ে মায়ের গ্রেপ্তার দাবি
- সাবিনার নেতৃত্বে ভারতকে হারাল বাংলাদেশ
- এসএসসির ফরম পূরণের সময় বাড়াল ঢাকা বোর্ড
- কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজার স্থিতিশীল











