ঘটকের ছক, নববধূর লুট: বিয়ের নামে প্রতারণার অভিযোগ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৭ মে ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
লালমনিরহাটের আদিতমারীতে বিয়ের নাটক সাজিয়ে স্বামীর বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছেন এক নববধূ এবং তার সঙ্গে থাকা খালাতো বোন। এ ঘটনায় নববধূ, তার সহযোগী এবং বিয়ের ঘটকসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী হোসেন আলী।
শুক্রবার (১৬ মে) রাতে আদিতমারী থানায় এ অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী হোসেন আলী আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের খিজির মামুদের ছেলে।
অভিযুক্ত নববধূ রুমানা খাতুন (৩০) একই উপজেলার সাপ্টিবাড়ি এলাকার এনছার আলীর স্বামী পরিত্যক্তা মেয়ে। অন্য অভিযুক্তরা হলেন- বিয়ের ঘটক জোবাইদুল ইসলাম, রবিউল ইসলাম এবং লালমনিরহাট পৌরসভার নিকাহ রেজিস্টার কাজী আমজাদ হোসেন সরকার।
অভিযোগে হোসেন আলী জানান, এক বছর আগে তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। ঘটক জোবাইদুল ও রবিউল তাকে পাত্রী দেখানোর কথা বলে গত ১৪ মে লালমনিরহাট শহরে নিয়ে যান। সেখানে স্বামী পরিত্যক্তা রুমানাকে দেখানোর পর পছন্দ হলে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা দেনমোহরে কাজী আমজাদ হোসেন সরকারের অফিসে বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর রাতেই রুমানাকে নিয়ে বাড়ি ফেরেন হোসেন আলী। তার সঙ্গে ঘটক জোবাইদুলের মেয়েও আসে। পরদিন সকালে রুমানা তার বাবার অসুস্থতার অজুহাত দেখিয়ে বেরিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় ঘরে রাখা তামাক বিক্রির ১ লাখ ৩৫ হাজার টাকা এবং দেড় ভরি স্বর্ণালংকার। পরে সন্ধ্যায় না ফেরায় এবং মোবাইলফোন বন্ধ থাকায় হোসেন আলীর সন্দেহ হয়। খোঁজ নিয়ে দেখা যায়, ঘরের নগদ টাকা ও স্বর্ণালংকারও নিখোঁজ।
হোসেন আলী জানান, বিয়ের বকশিস হিসেবে ঘটক জোবাইদুল ১০ হাজার টাকাও নিয়েছিলেন। পরবর্তীতে ঘটকদের কাছে গিয়েও কোনো সহযোগিতা পাননি। এমনকি নিকাহ রেজিস্ট্রির নকল চাইতে গেলে কাজী আমজাদ হোসেন তা না দিয়ে উল্টো হুমকি দেন।
স্থানীয়দের দাবি, রুমানাসহ এই চক্রটির মূল কাজই হলো বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়া। তাই তারা কোথাও স্থায়ীভাবে বসবাস করে না।
এ বিষয়ে কথা বলতে একাধিকবার কল করলেও অভিযুক্ত ঘটক জোবাইদুল রিসিভ করেননি। নববধূ রুমানার মোবাইলফোনও বন্ধ পাওয়া যায়।
তবে কাজী আমজাদ হোসেন বলেন, রুমানা ও হোসেন আলীর নামে কোনো বিয়ের রেজিস্ট্রেশন তার অফিসে হয়নি। কেউ হয়তো অহেতুক তার নাম বলছে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, এটি চুরি চক্রের নতুন কোনো কৌশল হতে পারে। অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আনি ব্যবস্থা নেয়া হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











