ঘরের দেয়াল সাজান ফোটো ফ্রেমে
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ঘরের দেয়াল সাজান ফোটো ফ্রেমে
নিজের বাড়ির অন্দরকে মনের মতো করে সাজিয়ে তুলতে কে না চায়। সে ক্ষেত্রে বিভিন্ন আসবাবের পাশাপাশি দেয়ালের রং, রকমারি পর্দা ইত্যাদি হয়ে ওঠে প্রাথমিক গৃহসজ্জার অঙ্গ। এর পরও কিন্তু থেকে যায় দেয়ালসজ্জা থেকে মেঝের কার্পেট। ঘর-সাজের এই খুঁটিনাটি বিষয়গুলোই নিয়ে আসে সৌন্দর্যের ছোঁয়া। ওয়াল শেল্ফ বা ওয়াল হ্যাঙ্গিং ছাড়াও দেওয়ালের ভিন্ন আকারের ফ্রেম ব্যবহার করেও এই সৌন্দর্য আনা যায়।
শহুরে মেজাজে সময় যত বদলেছে ঘরসজ্জায় ফোটো ফ্রেমের আধিক্য ছড়িয়ে যাচ্ছে দিকে দিকে। তাই শুধু পুরনো দিনের ফ্রেম নয়, সিঙ্গেল বা কোলাজ সব রকম ফ্রেমেই এসেছে নতুনত্বের ছোয়া। তাতেই সেজে উঠছে ডাইনিং, বেডরুম!
তবে ছবি দিয়ে ঘর সাজানোরও কিছু নিয়ম আছে, যা মেনে চললে ঘরের রূপ খোলতাই হয়। কী কী সে সব জেনে নিন।
সিঙ্গেল বা কোলাজ সব রকম ফ্রেমেই সেজে উঠছে ডাইনিং, বেডরুম।
• কাঠের, ধাতুর, ঝিনুকের বাহাতে তৈরি নানা ধরনের ফ্রেম বাজারে কিনতে পাওয়া যায়। ছবির ফ্রেম বাছার সময়ে ঘরের রং মাথায় রাখা আবশ্যক। দেয়ালের রং গাঢ় প্রকৃতির হলে তখন হলকা রঙের ফ্রেম কেনাই বাঞ্চনীয় হবে। আবার উল্টো করে ভাবলেও চলে— সে ক্ষেত্রে দেয়ালের রং হালকা হলে ফ্রেমের রং সে অনুযায়ী বাছতে হবে।
• বিভিন্ন মেটিরিয়ালের ফ্রেম যেমন বাজারে পাওয়া যায়, তেমনই বিভিন্ন ধরনের ফ্রেমও কিনতে পাওয়া যায়। যেমন পোস্টার ফ্রেম, ফোটো বুথ ফ্রেম, কোলাজ ফ্রেম, পোর্ট্রেট ফ্রেম ইত্যাদি। আপনি যে ধরনের ছবি দিয়ে ঘর সাজাবেন, সেই অনুযায়ী ফোটো ফ্রেম বাছাই করবেন।
• কোনও দেয়ালে যদি অনেক ছবি একসঙ্গে সাজানোর হয়, সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, ফ্রেমগুলো যেন ভিন্ন আকারের হয়ে থাকে। একই দেয়ালে সব গোল বা সব চৌকো ফ্রেম না রেখে চৌকো, আয়তাকার, গোল, ডিম্বাকার বিভিন্ন আকারের ফ্রেমে ছবি বাঁধিয়ে মিলিয়ে মিশিয়ে সাজাতে পারেন।
• কোন ছবি কোন ঘরে রাখবেন, তারও একটা তালিকা বানিয়ে নিন আগে। যেমন, বেডরুমে রাখতে পারেন পারিবারিক ছবি। আর বসার ঘরে ঘুরতে যাওয়ার ছবি বাঁধিয়ে সাজিয়ে নিন। অন্যদিকে সিঁড়িতে পেন্টিং রাখলে ভাল দেখাবে। বৈঠকখানার দেয়ালেও পেন্টিং রাখতে পারেন।
• যে দেয়ালে ছবি রাখবেন, তাতে যেন সরাসরি সূর্যালোক এসে না পড়ে। সূর্যের আলো ছবির কাচে প্রতিফলিত হলে ছবির দৃশ্যায়নে ব্যাঘাত ঘটে। তা ছাড়া রোদের আঁচে কাচও নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি।
• ছবির উপরে যদি ছোট ছোট স্পটলাইট লাগিয়ে নিতে পারেন তবে সেই ছবি সকলের কাছে বেশ স্পষ্ট হয়, আর দেখতেও সুন্দর লাগে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








