ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:১৩:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ঘরে বসে থেকে আন্দোলন করা যায় না : বিএনপিকে মতিয়া

আপডেট: ০৪:৪৩ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ঘরে বসে থেকে আন্দোলন করা যায়না। আন্দোলন করতে হলে মাঠে এসে সবকিছু মোকাবেলা করতে হবে। imagesজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে শিল্পকলা একাডেমির ৬ নং গ্যালারিতে “বাঙ্গালীর হৃদয়ের ফ্রেমে জাতির পিতা” শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন কালে মতিয়া চৌধুরী এ কথা বলেন। প্রদর্শনীস্থলে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগ সাধারন সম্পাদক মোঃ হারুনুর রশিদের পরিচালনায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জাব্বার, পপ শিল্পী সিনথিয়া, চিত্র নায়িকা তানহা জাফরিন প্রমুখ বক্তব্য রাখেন। মতিয়া চৌধুরী বলেন, রাত কখন ফর্সা হবে আর জনগণ আন্দোলন করতে যাবে এই আশায় বসে থাকা মায়ের ছেলের মুখে রাজনীতির বড় বড় কথা মানায় না। ঘরে বসে আন্দোলনের ঘোষণা দিলে আন্দোলন হয় না। ২৮.০৮.২০১৪