ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১২:৩৪:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

চট্টগ্রামে অয়েল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ১২ এপ্রিল ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামে মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লেগেছে। আজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।

শুক্রবার (১২ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিটকাজ করছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।