চট্টগ্রামে আজ শুরু উইম্যান এসএমই এক্সপো
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২০ এপ্রিল ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে ১৪তম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শুরু হচ্ছে আজ শনিবার (২০ এপ্রিল)। এবার মেলায় ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য উইম্যান জোন, ফুড কোর্ট, স্টাটআপদের জন্য জোন থাকবে। মেলার অ্যাসোসিয়েট পার্টনার এসএমই ফাউন্ডেশন। সহযোগিতা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই এবং আইএলও প্রগ্রেস প্রজেক্ট।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আবিদা মোস্তফা।
শনিবার বিকেল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উইম্যান এসএমই এক্সপো উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, দিলোয়ারা ইউসুফ এমপি, শামীমা হারুন লুবনা এমপি, এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী।
সংবাদ সম্মেলনে আবিদা মোস্তফা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ চাইছেন। সেই লক্ষ্যে কাজ করছি আমরা। বিজনেস হাব চট্টগ্রাম। এখানে একটি মেলার স্থায়ী ভেন্যু দরকার। মেলায় ইরান, ভারত, চীন, থাইল্যান্ড, পাকিস্তানের উদ্যোক্তারা অংশগ্রহণ করছে।
তিনি বলেন, এ অঞ্চলের নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করার লক্ষ্যে ২০০২ সাল থেকে পরপর পাঁচ বছর বাওয়া স্কুল মাঠে মাসব্যাপী ঈদবাজার আয়োজন করেছিলাম। এরপর ১৩ বছর ধরে পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো আয়োজন করে আসছি। এ মেলা দেশের নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের আয়োজিত সর্ববৃহৎ মেলায় পরিনত হয়েছে। দক্ষিণ এশিয়ায় এ মেলা নারী উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজিত একমাত্র মেলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বারের সহ সভাপতি নিশাত ইমরান, শামিম মোরশেদ, সীমা খাতুন, পরিচালক রুহী মোস্তফা, বেবি হাসান, লুদমিলা ফরিদ, সদস্য চৌধুরী জুবাইরা সাকি, রেখা আলম চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী প্রমুখ। এবার এক্সপো’র প্রবেশ টিকিট জনপ্রতি ২০ টাকা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








