চট্টগ্রামে টিসিবি পণ্য বিক্রি শুরু; পাবে ৫ লাখ ৩৫ হাজার পরিবার
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
চট্টগ্রামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। মহানগর ও উপজেলা মিলে মোট ৫ লাখ ৩৫ হাজার পরিবার ভর্তুকি মূল্যে এই পণ্য পাবেন।
আজ মঙ্গলবার থেকে পণ্য বিক্রি শুরু করা হয়; চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে পণ্য বিক্রি কার্যক্রম।
নগরের ৪১টি ওয়ার্ড ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পূর্ব নির্ধারিত স্থানগুলোতে বিক্রি হবে টিসিবির পণ্য। একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৭০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবে।
জানা গেছে, চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড কাউন্সিলর এবং উপজেলা পর্যায়ে ইউপি সদস্যদের তৈরি করা এলাকা ভিত্তিক কার্ডপ্রাপ্তরা টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য পাবে। চট্টগ্রাম মহানগরীতে ৩ লাখ এবং ১৫ উপজেলায় ২ লাখ ৩৫ হাজারসহ মোট ৫ লাখ ৩৫ হাজার কার্ডধারী নিম্মআয়ের পরিবার মাসব্যাপী টিসিবির ন্যায্যমূল্যের পণ্য পাবে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, চট্টগ্রামের প্রায় ৫ লাখ ৩৫ হাজার পরিবারে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। সুষ্ঠুভাবে যেন পণ্য বিক্রি কার্যক্রম শেষ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি।
টিসিবি চট্টগ্রাম অঞ্চলের সহকারী কার্যনির্বাহী ও অফিস প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, ঢাকাসহ সারাদেশে আজ ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। চট্টগ্রামে আগের মতো ওয়ার্ড কাউন্সিলর ও চেয়ারম্যানরা যে তালিকা আমাদের দিয়েছে শুধু সেইসব কার্ডধারীরাই পণ্য পাবে। আর পুরো প্রক্রিয়াটা এখন দেখাশুনা করছে জেলা প্রশাসন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








