চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পানি, দুর্ভোগে সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ১৭ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
গতকাল রাত থেকেই চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি। আজ (১৭ জুন) সকালেও বৃষ্টি অব্যাহত রয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উঠেছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নিচ তলায়। এতে করে বিপাকে পড়েছেন হাসপাতালে রোগী নিয়ে আসা মানুষজন। এছাড়াও চট্টগ্রামের কাতালগঞ্জের নিম্নাঞ্চলেও পানি উঠছে। যদিও সকাল ১০টার পর থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে রোগী নিয়ে এসেছেন রাজীব দাশ। তিনি বলেন, আমার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সকালে কিছু জরুরি ওষুধের প্রয়োজন দরকার পড়ে। নিচ তলার পানি ও রাস্তার পানি পার হয়েই আমাকে ওষুধ আনতে হয়েছে।
আকরাম হোসেন নামে একজন বলেন, বৃষ্টি হলেই মা ও শিশু হাসপাতাল এলাকায় পানি উঠবে, এটাই যেন নিয়ম হয়ে গেছে। গত বছর সিডিএর কর্মকর্তারা বলেছিলেন, এ বছর এই এলাকায় পানি উঠবে না। কিন্তু আবারও হাসপাতালের নিচ তলাসহ আশপাশের এলাকায় পানি উঠে গেছে।
হাসপাতালে আসা মারিয়া আক্তার অভিযোগ করে বলেন, বাচ্চা অসুস্থ। পানি ওঠার কারণে অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে হাসপাতালে আসতে হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও শিশু হাসপাতালটির পুরাতন ভবনের নিচ তলায় এখন রোগী থাকে না। রোগীদের এখন দ্বিতীয় তলা ও নতুন ভবনে চিকিৎসা দেওয়া হয়। পুরাতন ভবনের নিচ তলাটি অফিস রুম ও চিকিৎসকের কক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পানি উঠায় হাসপাতালে আসা রোগী ও স্বজনদের চলাচলের জন্য নিচ তলায় ইট বিছিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুন উর রশিদ বলেন, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টিপাত আজও অব্যাহত থাকবে।
তিনি বলেন, পাহাড়ের ভূমিধ্বসের বিষয়ে এখনও কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে একধারে বৃষ্টি হলে ভূমিধ্বস হতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির








