চলন্ত ট্রেনে ছিনতাইকারীর থাবা: মা পড়লেন নিচে, ট্রেনে শিশুসন্তান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি দেয় বুধবার রাত পৌনে নয়টায়। ছয় বছরের শিশুসন্তানকে নিয়ে ভৈরব স্টেশন থেকে ট্রেনের আরোহী হন এক নারী। পাঁচ মিনিট পর ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
হাতে ব্যাগ ও সন্তান নিয়ে ভিড় ঠেলে তখনও ওই নারী কামরার ভেতরে পৌঁছাতে পারেননি। আর প্ল্যাটফর্ম থেকে মাত্র প্রায় ১০০ গজ সামনে যেতেই ব্যাগটি ধরে এক ছিনতাইকারী দেয় টান। ফলে চলন্ত ট্রেন থেকে নারী ছিটকে লাইনের পাশে পড়ে গুরুতর আহত হন। মা ছিটকে পড়লেও শিশুটি তখন ট্রেনের ভেতরেই রয়ে যায়। আর ট্রেন চলে যায় ঢাকার গন্তব্যে।
স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নারীর আনুমানিক বয়স ৪০ বছর।
ভৈরবের শেখ হানিফ নামের এক তরুণ ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন। তিনি ট্রেনটির যাত্রী ছিলেন। তিনি বলেন, ট্রেনটি তখন ধীরগতিতেই চলছিল। একজন ছিনতাইকারী ব্যাগটি ধরে টান দিতেই ওই নারীর পড়ে যান। পরে আমরা শিশুটিকে সঙ্গে রাখি এবং ঘটনাটি ভৈরবের কয়েকজন জানিয়ে ছিটকে পড়া নারীকে সহযোগিতার অনুরোধ জানাই।
রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে যে কয়েকজন স্থানীয় ব্যক্তি আহত নারীকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত নিয়ে আসেন, তাঁদের মধ্যে শহীদুল আলম একজন। তিনি জানান, লাইন থেকে ওই নারী অন্তত দুই গজ দূরে পড়ে ছিলেন। তখন জ্ঞান ছিল না। পরে তাঁরা হাসপাতালে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসা দেন জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল নোমান ভূইয়া। তিনি বলেন, ওই নারী মাথায় আঘাত পেয়েছেন। ভেতরে রক্তক্ষরণ হচ্ছিল এবং বমিও করেছে। সব মিলিয়ে আহত নারীর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ট্রেনটি বিমানবন্দর স্টেশন পৌছালে শিশুটি বিমানবন্দর রেলওয়ে পুলিশ হেফাজতে নেয়। এসময় শিশুটি পুলিশকে জানায়, তার নাম মেরাজ। বাবা মিলন মিয়া। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চান্দুপুর গ্রামে। নিজের ও বাবার নাম বলতে পারলেও শিশুটি মায়ের নাম জানাতে পারেনি।
-জেডসি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা

