চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ, কমেছে দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
গত এক সপ্তাহে চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে। ফলে দেশের ইলিশের সবচেয়ে বড়বাজার চাঁদপুর বড়স্টেশন মাছ বাজারের শ্রমিক ও ব্যবসায়ীদের ব্যস্ততাও বেড়েছে।
চাঁদপুর শহরের বড়স্টেশন মাছ ঘাটে গিয়ে দেখা যায়, চাঁদপুরের স্থানীয় নদীর মাছ ছাড়াও হাতিয়া, সন্দ্বীপ থেকে ফিশিং বোট, ট্রলারে করে মাছ ঘাটে এসেছে। প্রতিটি বোটে রয়েছে ৫০-১০০ মণ ইলিশ। সড়ক পথেও আসছে পিকআপ ও ট্রাকভর্তি ইলিশ। এসব ইলিশ আনলোড করে আড়তের সামনে স্তূপ করে নিলাম করছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, আগের তুলনায় ইলিশ কেজিতে ২০০ থেকে দেড়শ টাকা কমেছে। আজ ১ হাজার মণ ইলিশ সরবরাহ হয়েছে। আবার অনেক ব্যবসায়ীকে পাঙাশ, চিংড়ি, পোয়া মাছ বিক্রি করতে দেখা গেছে।
মাছঘাটে আসা স্থানীয় ক্রেতা মাওলানা মাজহারুল ইসলাম জানান, আগের তুলনায় মাছের দাম কম যাচ্ছে। প্রতি কেজি ৯৫০ টাকা করে ২৮ কেজি মাছ কিনেছি। যার দাম ধরা হয়েছে ২৭ হাজার ৫ টাকা। এগুলো আমি ঢাকায় পাঠাবো।
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা আব্দুর ছাত্তার বলেন, আমি মাঝে-মধ্যে চাঁদপুরে ইলিশ কিনতে আসি। অন্য দিনের চেয়ে আজ মাছের দাম অনেক কম। আমি কিছু মাছ কিনেছি।
মাছ ব্যবসায়ী মনসুর জানান, চাঁদপুরে ইলিশের আমদানি বেড়েছে। আগের তুলনায় দাম অনেকটা কম। প্রতি কেজিতে দেড়-দুশ টাকা কমেছে। দুই-তিন দিন আগে এক কেজি ওজনের ইলিশের দাম ছিল ১২০০-১৩০০ টাকা। আজ দাম কমে ১১০০ থেকে সাড়ে ১১০০ টাকা বিক্রি হয়েছে। ৮-৯শ গ্রামের এক কেজি মাছের দাম আগে ছিল ১০০০-১০৫০ টাকা। বর্তমানে সাড়ে ৮০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
আড়তদার ইকবাল বলেন, আজ ইলিশ মাছ মোটামুটি ভালো আমদানি হয়েছে। এক কেজি ইলিশ ৯৫০টাকা করে বিক্রি হচ্ছে। দেড় কেজি ওজনের মাছ প্রতি কেজি ১১০০-১২০০ টাকা করে বিক্রি হচ্ছে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শবেবরাত সরকার বলেন, চাঁদপুরসহ নোয়াখালীর হাতিয়া, দক্ষিণাঞ্চলের নদীগুলোতে মাছ ধরা পড়ছে। সেই মাছগুলো এখানে আমদানি হচ্ছে। আজ চাঁদপুর মাছঘাটে ১০০০ মণ ইলিশ এসেছে। এছাড়া পাঙাশ, চিংড়িসহ নানা প্রজাতি মাছ এসেছে। আজ পাঙাশ প্রতি কেজি সাড়ে ৭শ টাকা করে বিক্রি হচ্ছে।
তিনি আরও বলেন, আজ বাজারে এক কেজি ওজনের ইলিশ ৮৫০-৯০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ১২০০ টাকা, ৪০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ২২ হাজার টাকা এবং ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৩০ হাজার টাকা পাইকারি বিক্রি করা হচ্ছে। আগের তুলনায় মাছের দাম অনেক কম। প্রতি কেজিতে প্রায় দেড়শ টাকা কমেছে।
জেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক তসলিম বেপারী বলেন, আমাদের চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে তেমন ইলিশ ধরা পড়ছে না। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে নদীতে ৪-৫ ফুট পানি বেড়ে যাওয়ায় কিছু পাঙাশ ধরা পড়েছে। গত বছর নদীতে ‘চাই’ ব্যবহার করতে না দেওয়ায় অভিযান শেষ হওয়ার পর জেলেদের জালে ৩০-১৮০ পিস পাঙাশ ধরা পড়েছে। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নদীতে অভিযানের পর মাছ ধরা শুরু থেকে এখন প্রতিদিন জেলেরা পাঙাশ পাচ্ছে। দেশের মানুষ চাঁদপুরের পাঙাশ মাছ খেয়ে আনন্দিত। আমাদের জেলেদেরও মুখে হাসি ফুটেছে। আগামী অভিযানে জেলেরা নদীতে না নামলে নদীতে সব ধরনের মাছ বৃদ্ধি পাবে।
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি






