চাঁদে অবতরণে ব্যর্থ ভারতের চন্দ্রযান-২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
চন্দ্রপৃষ্ঠে নামার কয়েক মুহূর্ত আগে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের মহাকাশযানের অবতরণ অভিযান ব্যর্থ হয়েছে। তবে এ ব্যর্থতায় ভারত পিছিয়ে পড়েনি, চাঁদকে ছোঁয়ার ইচ্ছে আরও প্রবল, সংকল্প আরও দৃঢ় হলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো জানায়, শনিবার রাত ১টা ৩৮ মিনিটে বিক্রমের অবতরণ প্রক্রিয়া শুরু হয়। সেকেন্ডে ১ দশমিক ৮ কিলোমিটার থেকে যানের গতিবেগ শূন্যে কমিয়ে আনা শুরু হয়। নিখুঁত হার্ড ব্রেকিংয়ের পর ফাইন ব্রেকিং শুরু হতেই দেখা দেয় বিপর্যয়। চাঁদ থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় ইসরোর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয় চন্দ্রযান-২’র।
বেঙ্গুলুরুর ইসরোর নিয়ন্ত্রণকক্ষ থেকে পুরো ঘটনার সাক্ষী থাকেন, ভারতের প্রধানমন্ত্রী। বিক্রমের খোঁজে এখনও মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা।
এদিকে ৯৫ শতাংশ সাফল্যের পরেও বিক্রম হারিয়ে যাওয়ায় মন ভেঙে গেছে বিজ্ঞানীদের। তবে সবাই ইসরোর বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন। টুইট করে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লিখেন, পুরো দেশ ইসরোর বিজ্ঞানীদের জন্য গর্বিত।
ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডুও ইসরোর বিজ্ঞানীদের প্রশংসা করেছেন। টুইটে তিনি লিখেন, ইসরোর শুধু ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে ভারতবাসীকে আশাহত করেননি তারা
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ইসরোর বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়েছেন। যতটুকু পৌঁছনো সম্ভব হয়েছে তার পুরো কৃতিত্ব বিজ্ঞানীদের বলেই টুইটে উল্লেখ করেছেন তিনি। ইসরোর বিজ্ঞানীদের প্রশংসা করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। টুইটে তিনি লিখেন, বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফলই মিশন চন্দ্রযান ২। ইসরোর বিজ্ঞানীদের জন্য তিনি গর্বিত বলেও টুইটে উল্লেখ করেন।
হতাশ বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি লিখেন, ইসরোর বিজ্ঞানীরা পুরো দেশের কাছে অনুপ্রেরণা। তাদের এতদিনের চেষ্টা মোটেও ব্যর্থ হয়নি।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






