চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় দুই শিশু ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় দুই শিশুছাত্রীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহিলা মাদ্রাসায় দুই শিশু ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। ওই দুই ছাত্রী ওই আবাসিক মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করতো।
মৃত দুই শিক্ষার্থী হলো গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের বেগপুরের সবুর রহমানের মেয়ে জামিলা (১০) ও লেবুডাঙ্গার তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, রাধানগরের ডোবারমোড় শেফালী বেগম মহিলা মাদ্রাসার আবাসিক হোস্টেলে গত রাত ১টার দিকে জামিলা ও তানিয়া ঘুম থেকে উঠে বমি ও মুখে ফেনা নিয়ে কান্নাকাটি করে। এ সময় হোস্টেলের দায়িত্বরত শিক্ষিকা স্থানীয়দের সাথে করে এ দুজনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
ওসি জানান, ওই মহিলা মাদ্রাসার আবাসিক কক্ষে ১৩জন শিক্ষার্থী মেঝেতে ঘুমিয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপে বা পোকার কামড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। খাদ্যে বিষক্রিয়া হলে অন্য শিক্ষার্থীরাও অসুস্থ হতো।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি ওয়াদুদ।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





